এআইকে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি হিসেবে নিতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন পণ্য নকশা, সেবা প্রদান ও ব্যবসায়িক প্রতিযোগিতার ধরন বদলে দিচ্ছে। তাই এআইকে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে বাংলাদেশের উৎপাদনশীলতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর কর্মসূচি হিসেবে বিবেচনা করতে হবে। তিনি বলেন, এআই হতে হবে নাগরিককেন্দ্রিক, যার লক্ষ্য হবে মানব কল্যাণ।
তিনি রোববার ঢাকা নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘এআই ফর বাংলাদেশ’জ নেক্সট গ্রোথ ফেস: প্রোডাক্টিভিটি, গভর্ন্যান্স অ্যান্ড রেডিনেস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, যেসব দেশ এআইয়ের মাধ্যমে বাস্তব অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে। বাংলাদেশে তৈরি পোশাক ও উৎপাদন শিল্প, কৃষি, সরবরাহব্যবস্থা, আর্থিক সেবা, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং জনপ্রশাসনে এআই কাজে লাগানোর ভালো সুযোগ রয়েছে। এসব খাতে এআই ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়ানোর পাশাপাশি জিডিপিতে এআইয়ের অবদানও বাড়াতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ মেধাবী। কিন্তু শুধু মেধা দিয়ে জাতীয় সক্ষমতা তৈরি হয় না। মেধাকে গবেষণায়, গবেষণাকে উদ্ভাবনে, উদ্ভাবনকে উদ্যোগে এবং উদ্যোগকে কর্মসংস্থান ও রপ্তানিতে রূপ দিতে হবে।
একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, সরকার সেখানে সমস্যা চিহ্নিত করবে, বিশ্ববিদ্যালয় ও গবেষকেরা সমাধান তৈরি করবেন, উদ্যোক্তারা তা বাণিজ্যিকভাবে কাজে লাগাবেন, শিল্পখাত পরীক্ষামূলক প্রয়োগ করবে এবং বিনিয়োগকারীরা সফল উদ্যোগ সম্প্রসারণে সহায়তা করবেন।
এআই ব্যবহারের সঙ্গে দায়িত্বও বাড়ে বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, তথ্যের গোপনীয়তা, সাইবার নিরাপত্তা, তথ্যের শ্রেণিবিন্যাস, কম্পিউটিং সক্ষমতা ও বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই কৌশলকে স্থানীয় বাস্তবতা, তথ্যব্যবস্থা ও দক্ষতা উন্নয়ন কৌশল থেকে আলাদা করা যাবে না।
ইসরাইলের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশটিতে ২ হাজার ১৫০টিরও বেশি এআইভিত্তিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ থেকে শিক্ষা হলো, ছোট দেশও মেধা, গবেষণা, উদ্ভাবন, পুঁজি, বিশ্ববিদ্যালয় ও উদ্যোক্তা কার্যক্রমকে সমন্বিত করে নিজের আকারের তুলনায় অনেক বেশি প্রযুক্তিগত প্রভাব তৈরি করতে পারে।
গোলটেবিল বৈঠকে বক্তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের এআই ক্যামেরার উদাহরণ তুলে ধরে দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা এআই নীতিতে সাইবার নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দ্রুত এআই অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি উদ্যোক্তাদের কার্যকরভাবে সম্পৃক্ত করতে এআই নীতি বাস্তবায়নে সরকারের সক্রিয় উদ্যোগ কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, তারা মানুষের কল্যাণে এআই ব্যবহার করতে চান এবং মানুষের জন্য এআই সমাধান তৈরি করতে চান। এ ক্ষেত্রে গবেষক, একাডেমিয়া, প্রাইভেট সেক্টর ও বিভিন্ন ব্যবহারকারীকে নিয়ে একসঙ্গে কাজ করা হবে। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি প্রণয়নের কাজ চলছে।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক, এআই গবেষক, স্টার্টআপ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগী, শিল্প ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং একাডেমিয়াকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর মূল প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেট টু মার্কেট’। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলায় দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে।
বুয়েটের অধ্যাপক ও ইউনেস্কো চেয়ার অন ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন ইন হায়ার এডুকেশন সিস্টেমস-এর ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক, এআই গবেষক, স্টার্টআপ উদ্যোক্তা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগী, শিল্প ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, একাডেমিয়া, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সরকারি মাধ্যমে হজ পালনে নানা সুবিধা, বেসরকারিতে ঝুঁকি : ধর্মবিষয়ক সচিব
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ বলেছেন,…
তৃণমূলের শিল্পায়নে নতুন প্রাণ আনতে বিসিকের মহাপরিকল্পনা
দেশের শিল্পায়নকে রাজধানীকেন্দ্রিকতার গণ্ডি থেকে বের করে তৃণমূল…
পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : হুমায়ুন কবির
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ…
গণতন্ত্র শক্তিশালী হলেই সব সম্প্রদায়ের অধিকার-মর্যাদা নিশ্চিত হবে: রাষ্ট্রপতি
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের…
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে হেফাজত
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি জানিয়ে তা সংশোধনের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম…
ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।…
বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন উপজেলা কমিটি গঠন
পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে…
৩২ লাখ টাকার সেতু, পারাপারে ভরসা সুপারি গাছ
সরকারি অর্থে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে সুপারি গাছ ও…
তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়ি পেল ছয় পরিবার
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবার ও চৌদ্দগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে চাবি তুলে দিল ‘আমরা বিএনপি পরিবার’ প্রধানমন্ত্রী ও…
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে হবে: সালাউদ্দিন টুকু
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী…
ফ্রান্সে বৈধ শ্রমবাজার সম্প্রসারণ চায় বাংলাদেশ
ফরাসি সিনেটরদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী; ওষুধ, চামড়া, সিরামিক ও পাটপণ্যের রপ্তানি বাড়ানোর পাশাপাশি ফরাসি বিনিয়োগের আহ্বান বাংলাদেশি কর্মীদের জন্য…
‘নগরায়ণ মানে শুধু ভবন-সড়ক নয়, মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে হবে’
দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে নগর পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর নগরায়ণকে শুধু বড় ভবন, সড়ক কিংবা পানি ও স্যানিটেশন…

