সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে হেফাজত
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬-এর কয়েকটি বিধান নিয়ে আপত্তি জানিয়ে তা সংশোধনের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য সংগঠনটির নেতা ও ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রতিনিধিদল গঠন করা হবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হেফাজত নেতারা দাবি করেন, সম্প্রতি জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত আইনের নতুন বিধানের কারণে মুসলিমদের ‘হেবা’ বা দানের ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে। এ ধরনের আইন প্রণয়নের আগে ইসলামী শরিয়া ও ফিকাহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া প্রয়োজন ছিল বলেও তারা মনে করেন।
হেফাজতের নেতাদের ভাষ্য, সংশোধিত আইনের কিছু বিধান কুরআন-সুন্নাহ এবং মুসলিমদের ব্যক্তিগত আইনের সঙ্গে সাংঘর্ষিক। ধর্মীয় বিধান ও ব্যক্তিগত আইনের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়ে আইন প্রণয়ন বা সংশোধনের সময় আলেম, ইসলামী আইন বিশেষজ্ঞ এবং দেশের আইনজ্ঞদের সঙ্গে পরামর্শের দাবি জানান তারা।
আইনমন্ত্রী ও চিফ হুইপের বক্তব্যেও আপত্তি
জরুরি সভায় আইনমন্ত্রী ও চিফ হুইপের সাম্প্রতিক বক্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হেফাজত নেতারা। তাদের বক্তব্য, কোনো আইনের বিরোধিতাকারীরা আইনটি পড়েছেন কি না—সে প্রশ্ন তোলার পরিবর্তে উত্থাপিত আপত্তিগুলোর আইনগত ও শরিয়াগত ভিত্তি পর্যালোচনা করা উচিত।
হেফাজত নেতারা বলেন, মুসলিম নাগরিকদের ব্যক্তিগত আইন এবং শরিয়তসম্মত সম্পত্তি বণ্টনের অধিকারকে যথাযথভাবে বিবেচনায় নেওয়া রাষ্ট্রের দায়িত্ব। হেবা ব্যবস্থা ও মুসলিম উত্তরাধিকারীদের অধিকার সুরক্ষার স্বার্থে আপত্তি ওঠা বিধানগুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান তারা।
সভায় সিদ্ধান্ত হয়, হেফাজতের আমিরের পক্ষ থেকে সংগঠনের নেতা ও ইসলামী ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধিদল গঠন করা হবে। প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আইনটি নিয়ে তাদের আপত্তি ও সংশোধনের প্রস্তাব তুলে ধরবে।
একই সঙ্গে হেফাজত নেতারা জানিয়েছেন, আইনটি সংশোধনের দাবিতে তারা শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচি অব্যাহত রাখবেন। আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আলেম-ওলামা, ফিকাহ বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
এই বিভাগের আরও খবর
বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন উপজেলা কমিটি গঠন
পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নতুন…
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ
২০২৫ সালের ১২ মে জারি হয়েছিল প্রজ্ঞাপন; রিটটি…
১৩ সিটিতে একক লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, সামনে আসছে মেয়র প্রার্থীদের নাম
ঢাকার উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে আলোচনায় সাদিক কায়েম…
জাতির প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিরোধী দল: জামায়াত আমির
‘দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলেরও দায়িত্ব আছে’…
শেখ হাসিনাকে ‘গুম-খুনের নির্দেশদাতা’ বললেন স্পিকার হাফিজ
গুমের শিকার পরিবারের প্রতি সহানুভূতি দেখানোকে ‘অভিনয়’ আখ্যা;…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : হুমায়ুন কবির
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই…
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল্লাহ নামের ওই যুবক…
সৌদি পাইপলাইন বন্ধে বিশ্বে তেল সরবরাহে ৪% ঘাটতির আশঙ্কা
ইরান যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়তে থাকার সঙ্গে সঙ্গে ইরাক থেকে চালানো ড্রোন হামলার শিকার হয়ে সৌদি আরব তাদের একটি গুরুত্বপূর্ণ…
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন, ঢাকায় ২৪ ঘণ্টা টহলের নির্দেশ
ঢাকা জেলায় মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটি। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় ২৪…
গণতন্ত্র শক্তিশালী হলেই সব সম্প্রদায়ের অধিকার-মর্যাদা নিশ্চিত হবে: রাষ্ট্রপতি
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল…
জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে চায় শেভরন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় বিনিয়োগ আরও সম্প্রসারণের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরন। বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রে নতুন…
ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।…
৩২ লাখ টাকার সেতু, পারাপারে ভরসা সুপারি গাছ
সরকারি অর্থে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে সুপারি গাছ ও…

