রেললাইনে যে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের, সেও বাঁচল না
- চট্রগ্রাম প্রতিনিধি
- ১২ ঘণ্টা আগে
চট্টগ্রামের ষোলশহরে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়।
রাহাত নামের ১০ বছর বয়সি ছেলেটির বাসা ষোলশহর এলাকায়। তার বাবার নাম মো. ফারুক।
এদিন দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত হন। আহত হয় ওই শিশুটি।
চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অসীম ধর বলেন, শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে।
প্রথমে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানতে না পারলেও পরে জানায় তার নাম দেলোয়ার হোসেন মিন্টু (৫৫)। তার বাসা তুলাতলী এলাকায়।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানিয়েছিলেন, জুমার নামাজ শেষে রেললাইনের পাশে দুই শিশুকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। তার মধ্যে একটি শিশু হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এসময় পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে আসে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি সুজন কান্তি দে ঘটনার বলেন, শিশুটি হাঁটতে হাঁটতে রেলসেতুতে উঠে গিয়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে ট্রেনে কাটা পড়েন মিন্টু নামের ওই ব্যক্তি।
এই বিভাগের আরও খবর
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে…
বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক…
প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি…
সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির…
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায়…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল্লাহ নামের ওই যুবক…
এস্তেহেইজেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
আগের ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা জর্ডান হার্মান এবার থামলেন অল্পেই। তবে জ্বলে উঠলেন আরেক ওপেনার কনর এস্তেহেইজেন। চমৎকার ব্যাটিংয়ে…
নিরাপদ সমুদ্রপথ ছাড়া বিশ্ব বাণিজ্য এগোবে না: ব্রিকস সম্মেলনে মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন এবং নিরাপদ সমুদ্র পথের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’
দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ…
ভোট চুরি করে দলকে ক্ষমতায় আনলেও ব্যক্তির মুক্তি হবে না: আজহার
অন্যায় বা অনৈতিক পন্থায় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তির দায় মুছে যাবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ…
গ্যাস-বিদ্যুৎ সংকট না কাটলে মাঠ ছাড়বে না বিরোধী দল: নাহিদ
সাত মাসে কার্যকর উদ্যোগ নিলে সংকট মোকাবিলা সহজ হতো—দাবি বিরোধীদলীয় চিফ হুইপের গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া…
ভালো ও মেধাবীদের রাজনীতিতে আনতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান
নিজস্ব প্রতিবেদক দেশের উন্নয়ন ও অগ্রগতিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্য…
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ; নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র্যালী ও অবস্থান কর্মসূচি
বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র্যালী…

