এস্তেহেইজেনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ঘণ্টা আগে
আগের ম্যাচে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা জর্ডান হার্মান এবার থামলেন অল্পেই। তবে জ্বলে উঠলেন আরেক ওপেনার কনর এস্তেহেইজেন। চমৎকার ব্যাটিংয়ে তিনি উপহার দিলেন সেঞ্চুরি। সঙ্গে বাকিদের অবদানে বড় সংগ্রহ গড়ল দক্ষিণ আফ্রিকা। ডুয়ান ইয়ানসেন ও ইথান বশের দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না নামিবিয়া।
উইন্ডহকে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ১৫৭ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৩৩৫ রানের পুঁজি গড়ে নামিবিয়াকে ১৭৮ রানে গুটিয়ে দিয়েছে তারা।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৯৯ রানে জেতে প্রোটিয়ারা। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করল তারা।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এস্তেহেইজেন করেন ১১৯ রান। তার ১১০ বলের ইনিংসটি সাজানো ছয়টি ছক্কা ও আটটি চারে। প্রথম ম্যাচে সত্তর ছোঁয়া ইনিংস খেলা টনি ডি জর্জি এবার একটি ছক্কা ও ছয়টি চারে করেন ৭৯ রান।
নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস একটি ছক্কা ও ছয়টি চারে ৬৮ রান করেন। দলটির আর কেউ ত্রিশ পার হতে পারেননি।
দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা ডুয়ান ইয়ানসেন ৩১ রান খরচায় ৪ উইকেট নেন। তিনি মার্কো ইয়ানসেনের যমজ ভাই। কর্বিন বশের ছোট ভাই ইথান ২৭ রান দিয়ে ৩ শিকার ধরেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন প্রথম ম্যাচে ১৫০ রান করা হার্মান। কিন্তু সপ্তম ওভারে লেগ সাইডে ক্যাচ দিয়ে বাজে তার বিদায় ঘন্টা। পরে ডি জর্জির সঙ্গে ১৮৩ রানের জুটি গড়েন এস্তেহেইজেন।
৭৩ বলে ফিফটি স্পর্শ করেন এস্তেহেইজেন। দ্রুত রান বাড়ানো ডি জর্জির পঞ্চাশ আসে ৫৮ বলে। তাকে বিদায় করে জমে যাওয়া জুটি ভাঙেন জ্যাক ব্রাসেল।
ফিফটির পর রানের গতিতে দম দেন এস্তেহেইজেন। এরাসমাসকে ছক্কায় উড়িয়ে ঠিক ১০০ বলে তিন অঙ্কে পা রাখেন তিনি। পঞ্চাশ থেকে একশ ছুঁতে তার লাগে ২৭ বল।
রুবেন ট্রাম্পেলমানের বলে মিড-অফে সহজ ক্যাচ দিয়ে থামেন এস্তেহেইজেন। ৩ ছক্কায় ৩৭ রান করে ডেওয়াল্ড ব্রেভিস। ৪ ছক্কায় ১৩ বলে ২৯ রানের ক্যামিও খেলেন ইথান।
বড় রান তাড়ায় নামিবিয়ার শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ১ রানে ৩ উইকেট হারায় তারা। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের কেউ রানের খাতা খুলতে পারেননি।
দলটির ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চলতেই থাকে। ৫৯ রানে যায় তাদের ষষ্ঠ উইকেট। সেখান থেকে দলের রান একশ পা করেন এরাসমাস ও ইয়ান বাল্ট। দুর্দান্ত ফিল্ডিংয়ে বাল্টকে রানআউট করে ৭১ রানের জুটি ভাঙেন ব্রেভিস।
৫৮ বলে ফিফটি করে ইনিংস বড় করতে পারেননি এরাসমাস। একটি ছক্কা ও চারটি চারে ৩০ রান করে ট্রাম্পেলমান।
দুই দলের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রোববার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৩৫/৯ (হার্মান ২০, এস্তেহেইজেন ১১৯, ডি জর্জি ৭৯, ব্রিটস্কি ৪, ব্রেভিস ৩৭, স্মিথ ১৮, ইথান ২৯, ইয়ানসেন ২, সুব্রায়েন ৪, পিটার ১*, মোকেয়ানা ৭*; ট্রাম্পেলমান ১০-১-৫৭-২, ব্রাসেল ১০-০-৬৪-৪, বাল্ট ১০-০-৭০-২, স্মিথ ৯-১-৫৬-০, লফটি-ইটন ৭-০-৫৪-১, এরাসমাস ৪-০-২৭-০)
নামিবিয়া: ৪১.৫ ওভারে ১৭৮ (ফন লিঙ্গেন ০, ক্রুগার ০, ফ্রাইলিঙ্ক ০, স্টিনক্যাম্প ১২, এরাসমাস ৬৮, লফটি-ইটন ৬, গ্রিন ১১, বাল্ট ২৬, ট্রাম্পেলমান ৩০, স্মিথ ১০, ব্রাসেল ২*; ইয়ানসেন ৯-২-৩১-৪, ইথান ৭.৫-১-২৭-৩, মোকেয়েনা ৭-০-৩১-১, স্মিথ ৪-১-১৪-১, সুব্রায়েন ৭-০-২৬-০, পিটার ৭-০-৪৭-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: কনর এস্তেহেইজেন
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
এই বিভাগের আরও খবর
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার…
‘স্থগিত’ স্কোয়াশ ফেডারেশন, এরপরও আন্তর্জাতিক টুর্নামেন্ট
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আদেশে স্থগিত করা হয়েছে…
অক্টোবরে ত্রিদেশীয় সিরিজ, সেপ্টেম্বরেই প্রস্তুতি শুরু বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফর শেষে আবারও মাঠে ফিরছেন বাংলাদেশ জাতীয়…
এইচপির বোলিং কোচ হচ্ছেন সৈয়দ রাসেল
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচ হিসেবে…
মেসির উত্তরসূরি হিসেবে রোমেরোকেই ভাবছে আর্জেন্টিনা
লিওনেল মেসির বিকল্প হয়তো কেউই হতে পারবেন না।…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
খিলগাঁওয়ে খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় একজনের স্বীকারোক্তি
রাজধানীর খিলগাঁওয়ে খাল থেকে জজ মিয়া নামে একজনের লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আব্দুল্লাহ নামের ওই যুবক…
রেললাইনে যে শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রৌঢ়ের, সেও বাঁচল না
চট্টগ্রামের ষোলশহরে ট্রেনের ধাক্কায় আহত শিশুটি মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি…
নিরাপদ সমুদ্রপথ ছাড়া বিশ্ব বাণিজ্য এগোবে না: ব্রিকস সম্মেলনে মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছেন এবং নিরাপদ সমুদ্র পথের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।…
উপকূলীয় এলাকার উন্নয়নে যা যা চাইলেন দক্ষিণের সাংবাদিকরা
বৃহত্তর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ছয় লেইনে উন্নীত করার দাবি জানিয়েছে বরিশাল বিভাগ…
নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায়…
বরিশালে সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত লাশ
বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই…
প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ার নতুন অঙ্গীকার, গৃহীত ‘কাঠমান্ডু ঘোষণা’
দক্ষিণ এশিয়াজুড়ে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য ও এর সঙ্গে জড়িয়ে পড়া আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ দমনে যৌথ পদক্ষেপ জোরদারের অঙ্গীকার করেছে এ…

