কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ সুরক্ষায় উদ্যোগ, ঈদ উদযাপন ঘিরে নানা প্রস্তুতি
- নিজস্ব প্রতিবেদক | দৈনিক প্রান্তকাল | ১৯ মে ২০২৫, ঢাকা
- মে ১৯, ২০২৫
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত নিষ্কাশন ও অপসারণের মাধ্যমে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সঠিক প্রক্রিয়া অনুসরণ করার জন্য ইমাম ও মাদ্রাসা প্রধানদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে সম্প্রতি ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বলা হয়, ঈদের নামাজের খুতবার পূর্বে ইমামগণ যেন কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও হাট এলাকার বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে মুসল্লিদের সচেতন করেন।
চামড়া সংরক্ষণে সচেতনতামূলক নির্দেশনা
সভায় সিদ্ধান্ত হয়, মাদ্রাসার প্রধানদের লবণের সঠিক ব্যবহারের মাধ্যমে চামড়া সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে, যাতে এই জাতীয় সম্পদ নষ্ট না হয়।
ঈদ উদযাপন উপলক্ষে নগরজুড়ে নানা আয়োজন
ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান সড়ক ও দ্বীপে “ঈদ মোবারক” লেখা ব্যানার টানানো এবং সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের দিন বিনা টিকিটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন শিশু পার্ক ও বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
শিশু একাডেমিতে ঈদ পুনর্মিলনী এবং মহানগরীতে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথাও সভায় জানানো হয়।
ঈদের প্রধান জামাতের প্রস্তুতি
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন ঈদুল আযহা উদযাপিত হতে পারে। আবহাওয়া অনুকূল থাকলে ঈদের প্রধান জামায়াত সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ায় তা সকাল ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং জামায়াতের সময় পরিবর্তিত হলে তা ইলেকট্রনিক মাধ্যমে প্রচার করা হবে।
জাতীয় ঈদগাহে অংশগ্রহণের জন্য মুসলিম দেশগুলোর কূটনীতিকদের দাওয়াত দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বৃষ্টির সম্ভাবনা থাকলে ত্রিপল ও পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা এবং জামায়াত চলাকালে একটি মেডিকেল টিমও প্রস্তুত থাকবে।
প্রচারমাধ্যমে ঈদ অনুষ্ঠান
ঈদের দিন বাংলাদেশ বেতার, টেলিভিশনসহ সব প্রচারমাধ্যমে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে। ঈদ কর্মসূচি বাস্তবায়নে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
