কলাপাড়ায় দুই নারীসহ চারজনকে ১ কেজি গাঁজা , ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
- গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
- ২ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল রুনা বেগম(৪৫), মোসা: মিম আক্তার (২৩), রায়হান (২২) এবং মো: রাজিব আকন (৩০)। এরা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৪ টি মাদক মামলার আসামি আমির হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পশ্চিম বাদুরতলি এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে মাদকের ব্যবসা করে আসছিল।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে এদের আদালতে সোপর্দ করা হবে।
এই বিভাগের আরও খবর
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায়…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে…
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর , অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা,…
পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন মার্চে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি
আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
ঝিনাইদহে বাস ও খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাসের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
লোহিত সাগরের কৌশলগত মাইয়ুন দ্বীপ দখলে নিল হুতিরা, শঙ্কায় গুরুত্বপূর্ণ নৌপথ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থিত দ্বীপটি দখলের…
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।…
মোবাইল ফোন নিয়ে বাগ্বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।…
বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত…
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন…
৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ
রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ…
ভারতের সঙ্গে ১০১ এমওইউ পর্যালোচনা চলছে, ফল জানানো হবে শিগগির
ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার,…

