পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন মার্চে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি
- এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী)
- ১ ঘণ্টা আগে
আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকায় পদ্মা ব্যারেজ প্রকল্পের স্থান পরিদর্শনকালে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের ২৪ জেলার মানুষ এর সুফল ভোগ করবেন। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং কৃষি খাতে ব্যাপক উন্নয়ন ঘটবে। এর ফলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ২০০৪ সালে পদ্মা ব্যারেজ প্রকল্পের সমীক্ষা করেছিলেন। দীর্ঘ সময় পর ২০২৬ সালে প্রকল্পটি একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রকল্পটি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচিও আমরা নতুন করে বাস্তবায়ন করছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হয়েছে।
প্রকল্প এলাকা পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টায় পাংশা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রী ও অন্যান্য অতিথিরা হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন।
এই বিভাগের আরও খবর
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায়…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে…
কলাপাড়ায় দুই নারীসহ চারজনকে ১ কেজি গাঁজা , ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ…
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর , অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা,…
ঝিনাইদহে বাস ও খড়িবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২৫
ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহী বাসের সঙ্গে স্যালোইঞ্জিনচালিত…
সর্বশেষ খবর
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
লোহিত সাগরের কৌশলগত মাইয়ুন দ্বীপ দখলে নিল হুতিরা, শঙ্কায় গুরুত্বপূর্ণ নৌপথ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থিত দ্বীপটি দখলের…
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।…
মোবাইল ফোন নিয়ে বাগ্বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।…
বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত…
২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন…
৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ
রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের জেরে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ…
ভারতের সঙ্গে ১০১ এমওইউ পর্যালোচনা চলছে, ফল জানানো হবে শিগগির
ভারতের সঙ্গে বাংলাদেশের করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল…
দুই শিক্ষাপ্রতিষ্ঠানে বাস দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাহফুজের পড়াশোনার দায়িত্বও নিলেন
বগুড়া প্রতিনিধি শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বগুড়ার শিবগঞ্জের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি স্কুল বাস প্রদান করেছেন স্থানীয় সরকার,…

