শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্পে আটক চার নারীসহ ৪৭

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানিয়েছেন।

তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্প আত্তুর সাপেনে ৪০ জন এবং ট্রিচি বিশেষ ক্যাম্প থিরুচিরাপ্পাল্লিতে সাতজন আটক ছিলেন। যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়।

তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের বিশেষ আটক কেন্দ্রে ছিলেন। ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের তিরুচিরাপল্লীতে নেওয়া হয়।

ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারী বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া চলাকালে রাখার জন্য আত্তুরের বিশেষ আটক কেন্দ্রটি স্থাপন করা হয়েছে।

ফেরত আসাদের বরাতে ওসি সাইফুর রহমান বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু পুলিশ তাদেরকে আটক করে। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে তারা দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

সেখান থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’, ‘রাইটস’ যশোর ও ‘বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’ নামের তিনটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয়েছে।

ছবি ; বিডি নিউজটুয়েন্টিফোর


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন