রোহিঙ্গা সংকটে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নে কমিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন
নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে রাজনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিক দায়বণ্টন জোরদারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট মোকাবিলায় সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘রোহিঙ্গাবিষয়ক জাতীয় কৌশল প্রণয়ন কমিটি’ গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে রোহিঙ্গা সংকট নিয়ে অভিন্ন জাতীয় কৌশল বাস্তবায়নই এ উদ্যোগের লক্ষ্য।
বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ‘Protracted Rohingya Crisis: The Search for a Comprehensive Approach’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন বাংলাদেশের মূল লক্ষ্য। এ সংকটের কার্যকর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও শক্তিশালী রাজনৈতিক সম্পৃক্ততা এবং দীর্ঘমেয়াদি দায়বণ্টন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জাতীয় কৌশল প্রণয়ন কমিটির মাধ্যমে রোহিঙ্গা সংকটের কূটনৈতিক, মানবিক ও নিরাপত্তার বিভিন্ন দিককে সমন্বিতভাবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়িয়ে একটি অভিন্ন জাতীয় অবস্থান অনুসরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মানবিক সহায়তা থেকে নিরাপত্তা—আলোচনায় সংকটের নানা দিক
দিনব্যাপী সম্মেলনে একাধিক প্যানেল আলোচনায় দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকটের মানবিক ও নিরাপত্তাগত প্রভাব, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক দায়বণ্টন, প্রত্যাবাসনের সম্ভাবনা এবং চলমান অচলাবস্থা কাটাতে আঞ্চলিক ও বৈশ্বিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ, সংকটের সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সম্মেলনে শিক্ষাবিদ, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং সম্মেলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেন সার্ভিস একাডেমি এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
এই বিভাগের আরও খবর
ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার আরও চারটি সংসদীয়…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম…
নারীর বিরুদ্ধে এআই-নির্ভর অনলাইন সহিংসতা ঠেকাতে ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অভিন্ন সংজ্ঞা ও মানদণ্ড প্রণয়ন,…
নিজের দপ্তরেই ‘মাননীয়’ সম্বোধন বাদ দিলেন প্রধানমন্ত্রী
সরকারি পরিপত্রের বাস্তবায়ন শুরু ডিজিটাল হাজিরাও দিচ্ছেন প্রধানমন্ত্রী…
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
তিস্তার গর্ভে হারিয়ে গেল ‘ভোরের পাখি’ স্কুল
অবশেষে তিস্তার ভয়াল ভাঙনের কাছে হার মানল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার সিংগীজানী গ্রামের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়।…
অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম
জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,…
ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়ে সৌদি আরব কৌশলগতভাবে গোষ্ঠীটির ওপর প্রতিরোধ বজায় রাখার এক নতুন পথ অবলম্বন…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ায় যৌথ অভিযান চান পরিবেশমন্ত্রী
কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার ও আর্থিক তদন্ত এবং অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম যাচাইয়ের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও খাদ্য প্রক্রিয়াজাতকারী সংগঠনের সঙ্গে হবে আলোচনা হংকং,…
নারীর বিরুদ্ধে এআই-নির্ভর অনলাইন সহিংসতা ঠেকাতে ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অভিন্ন সংজ্ঞা ও মানদণ্ড প্রণয়ন, প্ল্যাটফর্মের জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্ব নিজস্ব প্রতিবেদক ঢাকা, ১০…
নিজের দপ্তরেই ‘মাননীয়’ সম্বোধন বাদ দিলেন প্রধানমন্ত্রী
সরকারি পরিপত্রের বাস্তবায়ন শুরু ডিজিটাল হাজিরাও দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার…
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত…

