সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বাগাতিপাড়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা একাডেমিক সুপারভাইজার সালাউদ্দিন ডলারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন,সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নেকবর হোসেন, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃআবু রায়হান, উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রতিযোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে( দাবা,সাতার,কাবাডি,হ্যান্ড বল) বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এসময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার দরকার, বিশেষ করে মাদক মুক্ত সমাজ/দেশ গড়ার জন্য আহ্বান জানান তারা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন