রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল

বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর সংবাদে তার বাড়িতে ছুটে আসেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবদুল ওয়াসি মতিন এবং গৌরীচন্না ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রুহুল আমিন –

এ সময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, যুবদল নেতা খোকন, জেলা যুবদলের বন-বিষয়ক সম্পাদক গোলাম রাসের রাব্বি, বরগুনা সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কমল বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন