রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় বিষখালী নদীর ভাঙনস্থল পরিদর্শনে অতিরিক্ত সচিব এনামুল

বরগুনার বামনা শহর ও আশপাশের জনপদকে বিষখালী নদীর ভাঙন থেকে রক্ষায় প্রস্তাবিত টেকসই নদী প্রতিরক্ষা প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনামুল হক। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে তিনি বামনা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আওতায় পোল্ডার ৩৯/২ ও ৩৯/১ডি-এর অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা টেকসইকরণ ও নদীভাঙন রোধে প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক, বাপাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন ও বরগুনা পাউবোর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন