বাগাতিপাড়ায় মসজিদের দান বাক্সের তালা ভেঙে চুরি
- নাটোর প্রতিনিধি
- ১৮ ঘণ্টা আগে
নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ১ নং পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়লেও মুখে কাপড় পেঁচিয়ে রাখায় অভিযুক্তদের চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ভোরে মসজিদের পাশের বাড়ির বাসিন্দা মাসিদুল ব্রাশ করে মুখ ধৈাত করতে মসজিদে আসলে এবং একই সময়ে এক নারী দানবাক্সে ১০০ টাকা দিতে গিয়ে তার উভয়েই প্রথম তালা ভাঙা দেখতে পান। পরে তারা বিষয়টি মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিনকে জানান। তিনি এসে মসজিদের সিসিটিভি ফুটেজে দেখতে পান, দুই ব্যক্তি মাথায় কাপড় জড়িয়ে মাত্র ৭-৮ মিনিটের মধ্যে দানবাক্সের তালা ভেঙে ব্যাগভর্তি করে টাকা নিয়ে চলে যায়।
মসজিদ কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন বলেন,তিনি পাশের মাদ্রাসায় শ্রমিক নিয়ে কাজ করাচ্ছিলনে। ফোন পেয়ে এসে দেখেন দানবাক্সের তালা ভাঙা এবং ভেতরের সব টাকা চুরি হয়ে গেছে।সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর স্থানীয় লোকজন ও কমিটির সদস্যদের নিয়ে সিসিটিভি ফুটেজ দেখা হয়।পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে এসে ফুটেজ সংগ্রহ করেন। তিনি আরও জানান, প্রায় দেড় বছর আগে দান বাক্রটি স্থাপন করা হয়। প্রায় এক বছর ধরে দানবাক্স খোলা হয়নি।স্থাপনের তিন মাস পর একবার দানবাক্স খুলে প্রায় ৬৫ হাজার টাকা পাওয়া গিয়েছিল। এর পর আর দান বাক্সে খোলা হয়নি। চোরদের শনাক্তে দেশবাসী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, কেউ তথ্য দিয়ে চোর শনাক্ত করতে সহায়তা করলে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।
মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান দুলাল বলেন, মসজিদে বিভিন্ন দান-অনুদান আসে। প্রতি শুক্রবার মুসল্লিরাও দান করেন। সব অর্থ দানবাক্সে জমা রাখা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি দানবাক্সের কাছে এসে তালা ভাঙে এবং ভোর ৪টা ৫ মিনিটে বস্তাভর্তি টাকা নিয়ে চলে যায়। মুখে কাপড় থাকায় তাদের চেহারা শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই বিভাগের আরও খবর
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায়…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের…
বরগুনায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান , সম্মাননা অনুষ্ঠান
শনিবার বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ আসলাম খান (৪০) নামে এক কুকার ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে এক…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
বরগুনায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান , সম্মাননা অনুষ্ঠান
শনিবার বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠান ‘স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৬’। বেলা ১১টায় বরগুনা জেলা…
নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে।শনিবার…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…

