চামেলীবাগে বাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি মোবাইল নিয়ে অভিমানের জেরে
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর পল্টন থানাধীন চামেলীবাগে নিজ বাসায় তাশফিকুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, মোবাইল ফোনে গেম খেলা নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে চামেলীবাগের ৩৬ নম্বর বাসার দোতলায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাশফিকুল ইসলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ মাসুদ।
তিনি জানান, তাশফিকুল মোবাইল ফোনে আসক্ত ছিল এবং নিয়মিত ফ্রি ফায়ার গেম খেলত। সোমবার মোবাইল ফোন নিয়ে তার মা বকাঝকা করে ফোনটি নিয়ে নেন। এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তাশফিকুল নিজের কক্ষে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
মোহাম্মদ মাসুদ আরও জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তারা পল্টন থানাধীন চামেলীবাগের ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তাশফিকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত সংশ্লিষ্ট থানা পুলিশ পরিচালনা করছে।
এই বিভাগের আরও খবর
জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে…
মোটরসাইকেলে ভাইরাল নিস্তেজ তরুণী জানালেন, ‘আমি নিজেই মদ খেয়েছি’
রাজধানীর অদূরে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে দুই যুবকের সঙ্গে…
কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের…
কদমতলীতে দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর কদমতলীতে দুই ছিনতাইকারীর মধ্যে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে…
আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও…
সর্বশেষ খবর
2.
কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার
- ২ ঘণ্টা আগে
3.
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
- ২ ঘণ্টা আগে
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিদেশে চাকরির নামে প্রতারণা, সর্বস্ব হারিয়ে এখন ঘরছাড়া নাটোরের সাইফুল
ভাগ্য ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জমিয়ে প্রতারণার শিকার হয়ে এখন সর্বস্বান্ত নাটোরের বাগাতিপাড়া মো. সাইফুল ইসলাম। ভালো বেতনের চাকরির…
বাগাতিপাড়ায় নজরুল বর্ষের উদ্বোধন-আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাটোরের বাগাতিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা…
ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজারের কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ…
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃত…
ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার…
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…

