কারিগরি শিক্ষার ল্যাব আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধান করা হবে: শিক্ষামন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
দেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন, ল্যাব আধুনিকায়ন এবং বহু বছরের জমে থাকা শিক্ষক সংকট দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ‘চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে’ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি কথা জানান।
সংবাদ সম্মেলনে দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল-কলেজগুলোতে শিক্ষকের ঘাটতি এবং পুরাতন যন্ত্রপাতির বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘গত ১৫ বছর ধরে কারিগরি ও সাধারণ শিক্ষায় শিক্ষক সংকট তীব্র হয়েছে। এখন প্রয়োজনীয় বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লাগছে। তবে অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষক পদ পূরণ ও ল্যাব আধুনিকায়নের বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছি।’
তিনি বলেন, ‘কারিগরিতে শুধু নতুন ভবন নির্মাণ করলেই হবে না; ল্যাব, কারিকুলাম ও শিক্ষকের একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে। চীনের সফরের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি কীভাবে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মেলবন্ধন ঘটিয়ে আধুনিক ল্যাব ও দক্ষ জনবল তৈরি করা যায়। আমরা সেই মডেলেই ল্যাব টেক্সটাইল ও টেকনিক্যাল ইকুইপমেন্ট আধুনিকায়ন করবো।’
ক্রমবর্ধমান জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে বৈশ্বিক চাহিদানুযায়ী দক্ষ মানবসম্পদে পরিণত করতে প্রধানমন্ত্রী শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়িয়েছেন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে (টিভিইটি) লাইফলাইন হিসেবে গ্রহণ করেছেন।’
এ সময় বৈশ্বিক শ্রমবাজার ও দেশি-বিদেশি শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তুলতে টেকনিক্যাল শিক্ষার পাশাপাশি তৃতীয় ভাষা (যেমন: চীনা, জাপানি, কোরিয়ান ও আরবি) যুক্ত করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম…
বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি-সংক্রান্ত অভিযোগ আমলে না নিলে ব্যবস্থা নেবে ইউজিসি
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন করাই…
ঢাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর’: বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে আলোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক নিয়ে…
জবিতে ইয়ুথ ইমপ্যাক্ট সামিট অনুষ্ঠিত
আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)…
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৭ আগস্ট অনুষ্ঠেয় ২০২৫ সালের…
সর্বশেষ খবর
2.
কলাপাড়ায় দুই শতাধিক মুরগী মেরে শত্রুতা উদ্ধার
- ১৬ মিনিট আগে
3.
কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
- ১৯ মিনিট আগে
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ছিনতাইকালে শিক্ষিকা রনজিলার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর মামলায় গ্রেপ্তার…
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান…
৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে রাজনৈতিক বিশ্লেষক ও দলের প্রবীণ নেতারা ১৯৭৮…
এমএইচএম প্রপার্টিজের সঙ্গে বার্জার পেইন্টসের সমঝোতা স্মারক সই
বাংলাদেশের নির্মাণ ও আবাসন খাতে মানসম্মত, টেকসই ও আধুনিক রঙ ও আবরণ (পেইন্টিং ও কোটিং) সমাধান নিশ্চিত করতে এমএইচএম প্রপার্টিজ…
ইরান থেকে আসা ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জলসীমায় ইরান থেকে আসা একটি চালকবিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির…
বিমানবন্দরে হারানো ল্যাপটপ উদ্ধারে আনসারের দায়িত্বশীলতার নজির
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি প্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম…
জুরাইনে মাদরাসার ছাদ থেকে পড়ে ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি হেফজ মাদরাসার ছাদ থেকে পড়ে মোহাম্মদ ইয়ামিন (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট)…
৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।…

