কুর্মিটোলা হাসপাতালে হারানো ৫ বছরের শিশু উদ্ধার করলেন আনসার সদস্য
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।
শনিবার (২৯ আগস্ট) হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুটির নাম আলমগীর। সে নারায়ণগঞ্জ থেকে পরিবারের সঙ্গে হাসপাতালে এসেছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগ এলাকায় শিশুটিকে একা ও আতঙ্কিত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মো. সাইফুল ইসলাম তাকে হেফাজতে নেন। পরে শিশুটির অভিভাবকদের খুঁজে বের করতে হাসপাতাল এলাকায় অনুসন্ধান শুরু করা হয়।
একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার অভিভাবকের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।
শিশুকে ফিরে পেয়ে তার পরিবারের সদস্যরা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া বা বিপদে পড়া রোগী ও স্বজনদের সহায়তায়ও দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। কুর্মিটোলা হাসপাতালে শিশুটিকে দ্রুত শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি তাদের দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকার একটি দৃষ্টান্ত।
এই বিভাগের আরও খবর
আনসারের তৎপরতায় যশোর বিমানবন্দরে উদ্ধার হারানো শিশু
যশোর বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও…
রংপুরের চাঞ্চল্যকর চার খুন: ঘটনার বর্ণনায় নতুন মোড়
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের স্থান,…
হাজারীবাগে বৃদ্ধার মৃত্যু ঘিরে রহস্য, ময়নাতদন্তে মিলবে কারণ
রাজধানীর হাজারীবাগের শাহজাহান মার্কেট এলাকার একটি বাসায় সালেহা…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য নতুন করে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সরকার। ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে…
যশোরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার, ১৭ ঘণ্টায় রহস্য উদঘাটনে পিবিআই
যশোরে ৬৫ বছর বয়সী মাকে হত্যার অভিযোগে তাঁর ছেলে মো. মামুনুর রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ১
মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. পলাশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে…
গাড়ির পর এবার রোবট: টেসলার পথে চীনা অটোমেকারদের বড় বিনিয়োগ
বৈদ্যুতিক গাড়ির বাজারে তীব্র প্রতিযোগিতা ও ক্রমেই সংকুচিত মুনাফার মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনার খোঁজে হিউম্যানয়েড রোবটের দিকে ঝুঁকছে চীনের শীর্ষস্থানীয়…
জন্মসূত্রে নাগরিকত্বে ট্রাম্পের নতুন আদেশ আপাতত বহাল, নিষেধাজ্ঞা দিলেন না বিচারক
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ ঠেকানোর চেষ্টা আপাতত সফল হয়নি। আদেশটির ওপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছর দুই মাসে ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে গত চার বছর দুই মাসে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫৪৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৪৭ জন…
সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য ও ঘোষিত সময়সূচি জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি),…
আইএমএফের পূর্বাভাস: ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াতে পারে বাংলাদেশ
আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এই…

