১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে সারাদেশে অর্ধদিবস কর্মবিরতি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের
- প্রান্তকাল ডেস্ক
- ডিসেম্বর ৩, ২০২৫
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ দেশের সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে ৩০ নভেম্বর তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বহির্বিভাগ এলাকায় সমবেত হয়ে আন্দোলনের দাবি তুলে ধরেন। নেতাদের অভিযোগ—তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকলেও ধারাবাহিকভাবে আমলাতান্ত্রিক জটিলতা ও বিলম্ব সৃষ্টি করা হচ্ছে।
আন্দোলনকারী নেতারা বলেন, নিয়মতান্ত্রিকভাবে আবেদন, স্মারকলিপি, দাপ্তরিক যোগাযোগ এবং জনপ্রশাসন বিধি শাখার সব শর্ত পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও অযথা জটিলতার কারণে ফাইলটি নিষ্পত্তি হচ্ছে না।
তাদের অভিযোগ—যেখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নার্স এবং কৃষিবিদরা আগেই ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন, সেখানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের একই দাবি বারবার উপেক্ষিত হচ্ছে। দাবি আদায় না হলে ৪ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।
তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, হাসপাতালের জরুরি বিভাগ কর্মবিরতির বাইরে রয়েছে। তবুও অর্ধদিবস কর্মবিরতির কারণে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে রোগীদের ভোগান্তি বাড়তে দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
৩৯৯ জেলেকে ধরে নিয়ে গেছে, ফিরেছেন ২৩৪ জন;…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সর্বশেষ খবর
1.
রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ১৭ মিনিট আগে
3.
4.
পুঁজিবাজারে বড় পতন, ডিএসইর সূচক কমেছে ৩৯ পয়েন্ট
- ৩৪ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিমানবন্দরের গোলচত্বরে গাড়ি থেকে ৩ কোটি ৭৩ লাখ টাকার স্বর্ণ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক…
এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো তিন গ্রামে এসডিজি ভিলেজ পাইলট প্রোগ্রামের উদ্বোধন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরের জন্য কৌশলগত কাঠামো…
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
‘সুপ্রভ কম্পোজিটের’ ঋণসীমা ১০০ থেকে ৫০০ কোটি টাকা করার পর অর্থ আত্মসাতের অভিযোগ অর্থ আত্মসাত ও ঋণ অনুমোদনে অনিয়মের অভিযোগে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে উচ্চপর্যায়ে ধারাবাহিক যোগাযোগ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…
৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান আসছে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায়
২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ ১১০০ কোটি টাকা, সুবিধা পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় নেতা-সেবাকর্মী চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী…
বড় ধাক্কার পরও থামেনি বিনিয়োগ: চিপ স্টার্টআপ Source Foundry-তে ৪০০ মিলিয়ন ডলার ঢালল Situational Awareness
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে বিনিয়োগের মন্দায় বড় ধরনের ধাক্কা খেলেও উচ্চাভিলাষী বিনিয়োগ কৌশল থেকে সরে আসেনি যুক্তরাষ্ট্রভিত্তিক হেজ ফান্ড Situational…
৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে…
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন।…

