রাতভর রাজধানী ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ–বাসে অগ্নিসংযোগ
- প্রান্তকাল ডেস্ক
- নভেম্বর ১৭, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ সোমবার রায় ঘোষণার আগের রাতে রাজধানী ঢাকা ও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের একাধিক ঘটনা ঘটেছে। উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে দোয়েল চত্বর–শিক্ষাভবনমুখী সড়ক বন্ধ রাখা হয়েছে।
পরিবেশ উপদেষ্টার বাসায় ককটেল
রোববার রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে হেলমেট পরা মোটরসাইকেল আরোহী একজন এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। খবর পেয়ে বোম্ব স্কোয়াড ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি।
ডিএমপি নিউমার্কেট জোনের এসি মো. জাহাঙ্গীর কবির জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীকে শনাক্তের কাজ চলছে।
বাংলামোটর–ফার্মগেট–মতিঝিলসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ
বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর জনতার ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। মতিঝিল টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ানবাজার সার্ক ফোয়ারা, ফার্মগেট রেলক্রসিং—সব জায়গায় একই ধরনের বিস্ফোরণ ঘটে।
ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
মধ্য বাড্ডায় একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়া হয়, দক্ষিণ কেরানীগঞ্জে ডাম্পিং প্লেসে রাখা দুটি পরিত্যক্ত লেগুনায় আগুন লাগানো হয়।
ঢাকার বাইরে নাশকতা
কিশোরগঞ্জের স্টেশন রোডে গ্রামীণ ব্যাংকের একটি শাখার নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। স্থানীয়রা দ্রুত আগুন নেভায়। পাকুন্দিয়ায় মোটরসাইকেল আরোহীরা গাছ কেটে রাস্তা অবরোধ করে।
গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভার থেকে সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। ধামরাইয়ের ঢুলিভিটায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণে দু’জন রিকশাচালক আহত হন। রাত ১০টার দিকে ‘অদম্য ৭১’ শহীদ স্মৃতিস্তম্ভের সামনে দুটি এবং পরে পৌর সুপার মার্কেটের সামনে আরেকটি বিস্ফোরণ ঘটে।
আজ রায়, নিরাপত্তায় কঠোর অবস্থান
জুলাই গণ-অভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ সোমবার সকাল ১১টায়।
রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকা ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী জানিয়েছেন, নাশকতা ঠেকাতে প্রয়োজনে আইন অনুযায়ী গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন—
“বাসে আগুন দেওয়া, ককটেল ছোড়া বা পুলিশের ওপর হামলা—এসব ক্ষেত্রে দেখা মাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

