রোববার চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাংবিরোধী অভিযানে কুমিল্লায় সর্বোচ্চ ১৯৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নতুন নিয়মিত মামলার আসামি ৮৫ জন, পুরোনো মামলার আসামি ১৬৪ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৪৮ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন রয়েছেন।
এ ছাড়া ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৪ জন, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮৫ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১২২ সদস্যকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে ৬৭ জন মাদকসেবী ও ২৫ জন মাদক কারবারিসহ ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২৫টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ২৮ জনকে কারাদণ্ড এবং ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন।
অভিযানে ২০ হাজার ৫১০টি ইয়াবা, ৩৩ কেজি গাঁজা, ২৭৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২১ বোতল বিদেশি মদ এবং ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

