যশোরে দুদকের ১৮৭তম গণশুনানি অনুষ্ঠিত — দুর্নীতি কমানো সম্ভব: চেয়ারম্যান ড. মোমেন
- নিজস্ব সংবাদদাতা
- অক্টোবর ২৭, ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৮৭তম গণশুনানি আজ যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি দপ্তরে সেবার মান উন্নয়ন, সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং দুর্নীতি প্রতিরোধে এ গণশুনানির আয়োজন করে দুদক।
গণশুনানিতে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি এবং কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান ড. মোমেন বলেন,
“বাংলাদেশ থেকে দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব নয় হয়তো, তবে চাইলে অবশ্যই কমানো সম্ভব। আমরা চাই সেবা দাতা ও সেবাগ্রহীতা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হোক— এতে সেবার মান বাড়বে।”
তিনি বলেন, “দুদক জনগণকে কর্মকর্তাদের মুখোমুখি করছে না, বরং সম্পৃক্ত করছে। আমরা যদি এমন কাজ করতে পারি যাতে বিদায় নেওয়ার সময় মানুষের চোখে কৃতজ্ঞতার অশ্রু ঝরে, তাহলে বুঝবো আমরা সত্যিই জনগণের পাশে ছিলাম।”
সেবাদানকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন,
“রাষ্ট্রকে জবাব দেওয়ার পাশাপাশি নিজের বিবেকের কাছেও জবাবদিহি করতে হবে।”
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের ‘হুইসেল ব্লোয়ার’। “আমাদের অর্ধেকের বেশি মামলা এসেছে প্রেসম্যানদের অনুসন্ধানী প্রতিবেদনের সূত্রে,” যোগ করেন তিনি।
বিশেষ অতিথি কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন,
“জঙ্গলের আইন সভ্যতার আইন হতে পারে না। দুর্নীতি এমন এক দানব, যা সমাজের শৃঙ্খলা নষ্ট করে। তাই কেউ যেন নিজের প্রাপ্য থেকে বঞ্চিত না হয়— এটাই আমাদের লক্ষ্য।”
তিনি দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন,
“যেখানেই কাজ করি না কেন, নিজে দুর্নীতি করব না এবং অন্যের দুর্নীতিকে প্রশ্রয়ও দেব না।”
কমিশনার মূল্যবান উপহার গ্রহণে সতর্ক থাকতে কর্মকর্তাদের পরামর্শ দেন। তিনি বলেন,
“আমরা ‘নো গিফট পলিসি’র দিকে এগোচ্ছি। এমন উপহার গ্রহণ করব না, যা আমাদের সিদ্ধান্তে প্রভাব ফেলে।”
গণশুনানিতে যশোর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা বঞ্চিত নাগরিকরা তাদের অভিযোগ উত্থাপন করেন। মোট ১০৪টি অভিযোগের মধ্যে ৭৫টি দুদকের তফসিলভুক্ত ছিল, যার মধ্যে ১০টি অভিযোগ তাৎক্ষণিক অনুসন্ধানে নেওয়া হয়, এবং বাকিগুলো প্রতিবেদন সাপেক্ষে নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়।
গণশুনানিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাধারণ নাগরিক, স্কাউট ও বিএনসিসি সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুদক সপ্তাহব্যাপী প্রচারণা, পোস্টার-লিফলেট বিতরণ, অভিযোগ বাক্স ও বুথ স্থাপন এবং মাইকিংয়ের মাধ্যমে জনগণকে অংশগ্রহণে উৎসাহিত করে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

