পটুয়াখালীর কলাপাড়ায় ৪ টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার বেলা এগারোটায় বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বানর গুলোর এক একটির বয়স ১৫ থেকে ২০ বছর।
আটককৃতরা হলো চট্রগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছে। পরে তারা আর বন্যপ্রানী সংরক্ষন করবেনা মর্মে মুচলেকা দিলে বনবিভাগ তাদের ছেড়ে দেয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ এসব বাজিকরদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, বন্যপ্রানী সংরক্ষন ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ব্যতীত যে কোন বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দন্ডনীয় অপরাধ।

