শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইএসসি পরীক্ষারয় ঢাকা বোর্ড এগিয়ে, কোন বোর্ড কত শতাংশ পাস করেসে

১১ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন; ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১ নভেম্বর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

এবার পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন।

কোন বোর্ডে পাসের হার কত

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডভিত্তিক পাসের হার নিচে দেওয়া হলো:

শিক্ষা বোর্ডপাসের হার
ঢাকা৬১.৮০%
রাজশাহী৪৫.০৬%
কুমিল্লা৪৮.০৪%
যশোর৪৪.৯২%
চট্টগ্রাম৫২.০৭%
বরিশাল৪৪.৮৪%
সিলেট৫০.৯০%
দিনাজপুর৪৫.৯৮%
ময়মনসিংহ৫১.৪৪%
মাদ্রাসা৬১.০৭%
কারিগরি৪৯.৪৩%

প্রকাশিত ফল অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

যেভাবে জানা যাচ্ছে ফলাফল

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।

অনলাইনে নিচের ওয়েবসাইটগুলোতে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাচ্ছে:

এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে নির্ধারিত নিয়মে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের জন্য আগামী ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা অনলাইনে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষায় অংশ নেন ১১টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা

গত ২ জুলাই সারা দেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।

সারা দেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন