বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহঃ জাহাঙ্গীর হোসেন, বিএডিসির সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে. এম. শাহনেওয়াজ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন