যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস। একই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের সভাপতি মো. রোস্তম আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান। পরে অতিথিরা সংগঠনের কার্যালয় সংলগ্ন মনোহরপুর ইউনিয়ন পরিষদের দেয়ালে ‘মানবতা দেয়াল’ উদ্বোধন করেন।
‘মানবতার সেবায়, সমাজের উন্নয়নে’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত এ উদ্যোগের মাধ্যমে মানুষ তাদের অপ্রয়োজনীয় কিন্তু ব্যবহারযোগ্য পোশাক ও অন্যান্য সামগ্রী রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের এসব সামগ্রী প্রয়োজন, তাঁরা সেখান থেকে তা সংগ্রহ করতে পারবেন। দেয়ালের দুই পাশে স্থাপন করা র্যাকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়েছে। সংগঠনটির প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সামর্থ্যবানদের সহযোগিতা অসচ্ছল মানুষের প্রয়োজন পূরণে কাজে আসবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা বাড়বে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আবু সাঈদ সিদ্দিকী শাহীন, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সমাজসেবক মো. নাজমুল হক, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট জেমস আব্দুর রহিম রানা এবং ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম ফকির।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রয়াসের উপদেষ্টা পরিষদের সদস্য বি. এম. ওয়াহিদুজ্জামান, মো. আল জাবের ও মো. নুর ইসলাম; সহসভাপতি মো. আজহারুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক আলী আজম বাচ্চু; প্রচার ও প্রকাশনা সম্পাদক জি. এম. তরিকুল ইসলাম; সাংস্কৃতিক সম্পাদক কে. এম. ইসমাইল হোসাইন জনি ও পলাশ সরকার; ক্রীড়াবিষয়ক সম্পাদক উত্তম বিশ্বাস; শিক্ষাবিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র হালদার এবং তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক জি. এম. আল আমিন। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনটির ঘোষিত কর্মপরিকল্পনায় রয়েছে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, রক্তদাতা নেটওয়ার্ক গঠন, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ সহায়তা। এ ছাড়া মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।
এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) সংগঠনটির উদ্যোগে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক এবং মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী মোল্লাসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
উল্লেখ্য, মনোহরপুর ইউনিয়নের একদল সমাজসেবী ও উদ্যমী তরুণের উদ্যোগে গড়ে ওঠা প্রয়াস ২০২৬ সালের ৭ আগস্ট মনোহরপুর কাচারিবাড়ি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সংগঠনটির সভাপতি মো. রোস্তম আলী ও সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ‘মানবতা দেয়াল’ উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
কৃতী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, অসুস্থদের সহায়তা; অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ
- জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রতিনিধি
- ৪৬ মিনিট আগে
এই বিভাগের আরও খবর
বাউফলে স্যানিটারি ইন্সপেক্টরের কার্যালয়ের সামনে ময়লার স্তূপ, ডেঙ্গুর ঝুঁকি
পটুয়াখালীর বাউফল পৌরসভার পুরাতন হাসপাতাল এলাকায় স্যানিটারি ইন্সপেক্টরের…
কুয়াকাটায় জামায়াত এমপির তারকামানের হোটেল ইস্তানবুল’র নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন
পটুয়াখালীর কুয়াকাটায় জামায়াত এমপি মাসুদ সাঈদীর আলোচিত তারকামাণের…
পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর…
পাংশায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে তিনজনকে কারা ও অর্থ দণ্ড
রাজবাড়ীর পাংশায় থানা অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে তিনজনকে…
পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে সমন্বিত আলোচনার আহ্বান রিজভীর
ফারাক্কা ও তিস্তার পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ, পদ্মা ব্যারেজ…
লক্ষ্মীপুরে মাটি ব্যবসার বিরোধে ব্যক্তিকে গুলি করে হত্যা
সন্ত্রাসীদের হুমকি দেওয়ার অভিযোগ নিহতের স্ত্রীর, জড়িতদের শনাক্তে…
সর্বশেষ খবর
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে কাজ করার প্রতিশ্রুতি, মিরাজ শেখের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর স্বাধীন তদন্তের আহ্বান গুম, বিচারবহির্ভূত হত্যা ও…
ইউক্রেনের ওলেশকিতে দ্বিতীয় দিনেও যুদ্ধবিরতি, মানবিক সহায়তার আশা
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ ঘণ্টা ধরে সংঘাতের খবর নেই; খাদ্য, পানি ও ওষুধের সংকটে থাকা প্রায় দুই হাজার বাসিন্দার কাছে সহায়তা…
পুরোনো বাণিজ্য মেলার মাঠে গেট-স্টল ভাঙচুর শেকৃবি শিক্ষার্থীদের
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল ও মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন, মাঠ ফেরত না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাজধানীর শেরেবাংলা…
ইসরায়েলের নির্বাচনে এগিয়ে নেতানিয়াহুর জোট, সরকার গঠনে নেই সংখ্যাগরিষ্ঠতা
৮৪ শতাংশের বেশি ব্যালট গণনায় নেতানিয়াহুর জোট ৫৪ আসনে, গাদি আইজেনকটের জোট ৪৯ আসনে; সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরব…
বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য অর্জনে সম্মিলিত উদ্যোগ ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিলেন ইসমাইল জবিউল্লাহ বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে…
শুধু সনদ নয়, দক্ষতা অর্জনই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ তৈরি ও কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার ওপর গুরুত্ব দিলেন ড. আ ন ম এহছানুল হক…
চট্টগ্রামের দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড
বাকলিয়ার জোড়া খুনের মামলায় পাঁচ দিন ও সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের আলোচিত দুটি…
মাছ, মাংস, দুধ ও ডিমের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির সুপারিশ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা যাচাইয়ের নির্দেশনা, নিয়োগ ও…

