মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশন

বান্দরবান জেলায় চোখের ছানিতে আক্রান্ত ৩৮ জন নারী-পুরুষকে বিনামূল্যে ছানি অপারেশন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বান্দরবান সেনা রিজিয়ন ও ব্রিগেডের তত্ত্বাবধানে চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে তাদের চোখের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

আজ সোমবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন করা রোগীদের চোখের ড্রেসিং করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বান্দরবান শহরের স্থানীয় রাজার মাঠে সেনা রিজিয়ন ও ব্রিগেডের তত্ত্বাবধানে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ছানিতে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। পরে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাদেরকে চট্টগ্রামের আগ্রাবাদ আই কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোববার তাঁদের চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়। আজ সোমবার সকালে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন করা রোগীদের চোখের ড্রেসিং করা হয় এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারফরাজ হায়দার বলেন, পার্বত্যাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন