রবিবার, ১১ অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলন, রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ও ব্যাপক ধরপাকড়

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক ধ্রুব রাঠিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে হরিয়ানার গুরুগ্রামে তাঁর অবস্থানস্থল থেকে তাঁকে আটক করা হয়। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস ও আজতক-এর প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ৮টার দিকে গুরুগ্রামের সেক্টর ৫৬ এলাকায় অভিযান চালিয়ে ধ্রুব রাঠিকে হেফাজতে নেয় পুলিশ।

গুরুগ্রাম পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে অংশ না নিতে রাঠিকে আগেই সতর্ক করা হয়েছিল। পুলিশের দাবি, কর্মসূচির অনুমতি না থাকায় এবং নিষেধাজ্ঞামূলক আদেশ কার্যকর থাকায় তাঁকে সেখানে যেতে নিরুৎসাহিত করা হয়। কিন্তু তিনি বিক্ষোভে যোগ দেওয়ার অবস্থানে অনড় থাকায় তাঁকে আটক করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন