ডাকসু নির্বাচনকে ঘিরে নারী প্রার্থী ইস্যুতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
- নিজস্ব সংবাদদাতা
- সেপ্টেম্বর ২, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক নারী প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে ছাত্ররাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলছে।
বামপন্থি সমর্থিত প্যানেলের প্রার্থী বি এম ফাহমিদা আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত জিএস পদপ্রার্থী এস. এম. ফরহাদের প্রার্থিতা নিয়ে আদালতে রিট করেন। এর কিছুক্ষণের মধ্যেই ঢাবির এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নারী প্রার্থীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য ও হুমকি দেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে।
শিবিরের দাবি
ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীকে তাদের সঙ্গে যুক্ত দেখানো হচ্ছে, যা বাস্তবে সঠিক নয়। শিবির বলছে, উক্ত শিক্ষার্থী নিজেও প্রকাশ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এক যৌথ বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন— “ছাত্রদলের প্রচারিত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। নিজেদের দায় এড়াতে তারা শিবিরকে জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।”
ছাত্রদলের অভিযোগ
অন্যদিকে ছাত্রদল দাবি করেছে, অভিযুক্ত শিক্ষার্থী আসলে ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। তারা এ ঘটনায় দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, নারী প্রার্থীকে হুমকি দিয়ে রাজনৈতিক পরিবেশ অশান্ত করার পেছনে শিবিরের হাত রয়েছে।
উত্তপ্ত পরিবেশ
এ ঘটনাকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ছাত্রশিবির বলছে, তারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সচেষ্ট থেকেছে, আর মিথ্যা অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করলে শিক্ষার্থীরাই তা প্রতিহত করবে। অন্যদিকে ছাত্রদল জোর দিচ্ছে ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখানোর ওপর।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুর বিআরটিএ কার্যালয়ে আনসারের অভিযানে ৩ দালাল আটক, ৩০ দিনের কারাদণ্ড
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

