গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বৃহস্পতিবার গভীর রাতে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পলাশবাড়ী থানাধীন রাইগ্রাম এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণে রংপুর-বগুড়া মহাসড়কের বাম পাশে কলাবাগান সংলগ্ন একটি কালভার্টের নিচে পূর্ব পাশে খাকি রঙের একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ট্রিগারযুক্ত ওয়ান শুটার গান এবং এক রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধারকৃত অস্ত্রটির ব্যারেলের দৈর্ঘ্য প্রায় ৪ ইঞ্চি এবং বাটের দৈর্ঘ্য ৩ ইঞ্চি বলে জানিয়েছে এসআরবি। অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্র ও গুলি জিডিমূলে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গভীর রাতে এসআরবি-১৩ এর অভিযানে মিলল দেশীয় অস্ত্র, থানায় হস্তান্তর
- গাইবান্ধা প্রতিনিধি
- ১৯ ঘণ্টা আগে
এই বিভাগের আরও খবর
‘ভারত-মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে’: প্রতিমন্ত্রী টুকু
কেরানীগঞ্জে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশ প্রতিবেশী দেশ ভারত…
সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক
সিলেটের ওসমানীনগরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে…
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে উদ্ধার করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করল আনসার
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আট বছরের…
নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
সারা দেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির…
নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫…
বাউফলে গণসংযোগে মেয়র প্রার্থী আলহাজ্ব এডভোকেট আবুল কাশেম
পটুয়াখালীর বাউফল পৌরসভার মেয়র প্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী…
সর্বশেষ খবর
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫১৫, জব্দ পিস্তল-গুলি ও মাদক
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৭টি…
‘৮ দফা এক দফায় রূপ নিতে পারে’, সরকারের প্রতি শফিকুর রহমানের হুঁশিয়ারি
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু নিজস্ব প্রতিবেদক, ঢাকা আট দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের দাবি এক পর্যায়ে ‘এক…
বাজারে নতুন চাপ: আটা-ময়দা ও ডিমের দাম বাড়ল, সয়াবিনে কাটেনি সংকট
এক মাসে ময়দা কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত • এক লিটারের সয়াবিনের বোতল মিলছে কম • ডিমের ডজন ১৬০ টাকা…
‘সাহস থাকলে ২০০১–০৬ সালের দুর্নীতির তদন্ত করুন’—সরকারকে নাহিদের চ্যালেঞ্জ
দুদককে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ • গুম তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন • সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ • মানবাধিকার কমিশনের স্বাধীনতা…
স্প্যাম ঠেকাতে ভারতে নতুন কড়াকড়ি, কলার-আইডি অ্যাপের তথ্য যাবে টেলিকম অপারেটরের কাছে
এআই ও রোবোকলেও নজরদারি • Truecaller-এর আপত্তি • স্বয়ংক্রিয় কলের তথ্য আগেই জানাতে হবে অপারেটরকে প্রযুক্তি ডেস্ক স্প্যাম ও প্রতারণামূলক…
নারায়ণগঞ্জে আনসারের তৎপরতায় ছিনতাইকারী আটক, উদ্ধার মোবাইল ফোন ও ধারালো ছুরি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় দেশীয় ধারালো অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ছিনতাইকৃত…
ভাসমান হাসপাতালে রূপান্তর হচ্ছে বিআইডব্লিউটিসি’র জাহাজ
উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপ অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক অনন্য ও যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে…
২৯ বছর পর বিদায় নিলেন বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান
দীর্ঘ ২৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিদায় নিলেন প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান।…

