১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের ঘটনায় পুলিশের ব্যাখ্যা: উদ্ধার ১৩ হাজার ৬৭৯
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ ঘণ্টা আগে
২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে—বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশের দাবি, নিখোঁজের সংখ্যা প্রকাশের ক্ষেত্রে উদ্ধার হওয়া শিশুদের তথ্য উল্লেখ না থাকায় বিষয়টির পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বিষয়টি স্পষ্ট করতে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। এতে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় ৪৭৪টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৬৮ জন এখনো উদ্ধার হয়নি।
অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে ১৫ হাজার ২৪৩টি। এর মধ্যে ১৩ হাজার ২৭৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনো উদ্ধার হয়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে মোট ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।
যে কারণে শিশুরা নিখোঁজ হয়
পুলিশ বলছে, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলে। অনেক ক্ষেত্রে তারা পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারায় কিংবা একা বাসায় ফেরার পথে অন্যত্র চলে যাওয়ায় নিখোঁজ হয়।
অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের নিখোঁজ হওয়ার পেছনে রয়েছে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে পড়ার পর লজ্জার কারণে পালিয়ে থাকা, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টা, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবসহ বিভিন্ন কারণ।
অনলাইন জিডিতে বাড়ছে অভিযোগের সংখ্যা
পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু রয়েছে। এর ফলে সাধারণ ডায়েরি করার সুযোগ সহজ হওয়ায় জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে নিখোঁজ সংক্রান্ত জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।
পুলিশ হেডকোয়ার্টার্স বলছে, নিখোঁজের পর উদ্ধার হওয়া শিশুদের তথ্যসহ বিষয়টি বিবেচনা করলে শিশু নিখোঁজের প্রকৃত চিত্র আরও স্পষ্টভাবে বোঝা যাবে।
এই বিভাগের আরও খবর
কলাপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা ২০২৬…
বিশ্ব ইজতেমা ঘিরে বিশৃঙ্খলা নয়, সমঝোতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বিশ্ব ইজতেমা সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন এবং দেশের…
সাড়ে ৫ মাস পর দেশে ফিরেছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় সাড়ে…
প্রতিটি শিশুর কার্যকর শেখাই হবে প্রাথমিক শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার : ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক…
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে…
আরও পড়ুন
গণমাধ্যমে হস্তক্ষেপ করেও ফ্যাসিস্টরা রক্ষা পায়নি: তথ্যমন্ত্রী
গণমাধ্যম নিয়ন্ত্রণ, সাংবাদিকদের ওপর নির্যাতন ও মামলা দিয়েও ফ্যাসিস্টরা শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও…
ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা, নিরাপত্তা জোরদার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম…
দেশে ফিরে সংসদে আবেগাপ্লুত মির্জা আব্বাস
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা…
ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ১ বিলিয়ন ডলার দিচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়ম এবং ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ…
স্থানীয় নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৭ সেপ্টেম্বর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত…
নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই জলবিদ্যুৎকেন্দ্র
ভয়াবহ বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে। গত ২৬ আগস্ট ভোতেকোশি নদী অববাহিকায়…
একদিনে হাম-ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২৯৬
দেশে একসঙ্গে বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।…

