চাঁদা না দেওয়ায় ঢামেকের চিকিৎসকের ওপর হামলা: স্বাস্থ্যমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক-কান-গলা (ইএনটি) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চিকিৎসকের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল এবং তা না দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়।
শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অধ্যাপক আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালে গিয়ে আহত চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন মন্ত্রী। তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
‘এখনো হুমকি দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী অধ্যাপক আসাদুর রহমানের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। সেই দাবি পূরণ না করায় তার ওপর হামলা চালানো হয়।
মন্ত্রী আরও জানান, হামলার পরও মুঠোফোনে হুমকি ও বার্তা পাঠিয়ে চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জানিয়ে তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।
তবে চাঁদাবাজিই হামলার একমাত্র কারণ কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কি না, আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখছে বলে জানান মন্ত্রী।
চিকিৎসকদের নিরাপত্তায় অস্ত্রধারী আনসার
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর প্রতিটি উপজেলায় ১০ জন করে অস্ত্রধারী আনসার সদস্য এবং ব্যাটালিয়ন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানান তিনি।
একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে পুলিশের টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
চিকিৎসকদের জন্য সুরক্ষা আইন
চিকিৎসকদের নিরাপত্তাহীনতা নিয়ে দুঃখ প্রকাশ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট আইনি সুরক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসকেরা যাতে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতা ছাড়াই রোগীদের চিকিৎসাসেবা দিতে পারেন, সে ধরনের পরিবেশ নিশ্চিত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান তিনি।
শান্তিনগরে হামলার শিকার হন চিকিৎসক
গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান হামলার শিকার হন।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা শেষে বের হয়ে রিকশায় ওঠার সময় চার থেকে পাঁচজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। হামলায় তার মাথা, চোখ ও নাকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
হামলার ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
এই বিভাগের আরও খবর
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও…
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
চলতি বছরে মৃত্যু বেড়ে ৭৪, আক্রান্ত ২৫ হাজার…
হামের বাদ পড়া শিশুদের জন্য আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত
ঢাকা, ১৮ আগস্ট: দেশের যেসব ছোট ছোট এলাকায়…
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণ গেল ৯১৫ জনের
ঢাকাতেই মারা গেছে পাঁচ শিশু, নতুন করে আক্রান্ত…
হার্টের রিং, চোখের লেন্স ও ডায়ালাইসিস ফিল্টারে কর ছাড়
দুরারোগ্য রোগীদের সরকারি সহায়তা বেড়ে ১ লাখ টাকা…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এক মাস পর জনসমক্ষে মেলানিয়া ট্রাম্প, অনুপস্থিতি নিয়ে করলেন রসিকতা
এক মাসের বেশি সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দীর্ঘ…
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট)…
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে আয়োজিত আনুষ্ঠানিক…
আমরা টেকনোলজিসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তে বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের পেছনে কোনো কারসাজি রয়েছে কি না,…
যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র ছাড়া প্রায় তিন লাখ টাকা মূল্যের নির্মাণসামগ্রী বাইরে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে…
মিয়ানমার বিশ্লেষক মিন জিনকে ‘অন্যায়ভাবে আটক’ রাখার মার্কিন দাবি প্রত্যাখ্যান চীনের
মিয়ানমারবিষয়ক গবেষক ও মার্কিন নাগরিক মিন জিনকে চীন ‘অন্যায়ভাবে আটক’ করে রেখেছে—যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের দাবি, দেশটির…
টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ২৩২ রাউন্ড তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধারের কথা…
দিনাজপুরে প্রায় ৫.৭ কেজি সাপের বিষ উদ্ধার, আটক ৪
দিনাজপুরের চিরিরবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ…

