নান্দাইলে শিক্ষা ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্ব দেওয়ার কথা জানালেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
নান্দাইল (ময়মনসিংহ) | ১৫ আগস্ট ২০২৬
শিক্ষা, অবকাঠামো ও পরিবেশগত উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। নান্দাইলের মানুষের শিক্ষা নিশ্চিত করা এবং জনদুর্ভোগ লাঘব করাই আমাদের মূল লক্ষ্য।”
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তিন দিনের সফরের দ্বিতীয় দিনে শুক্রবার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সফরের শুরুতে সকালে নান্দাইলের বাহাদুরপুর হাউজে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে তিনি মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।
নামাজ শেষে চর বেতাগৈর কেন্দ্রীয় পাঠাগার পরিদর্শনের মধ্য দিয়ে দিনের অন্যান্য কর্মসূচি শুরু করেন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দা ও তরুণদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, পাঠাগার জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ধরনের বিপথগামিতা থেকে দূরে রাখতে তাদের পাঠাগারমুখী করার ওপর গুরুত্ব দিতে হবে।
এরপর প্রতিমন্ত্রী চর উত্তরবন্দ (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ
দিনব্যাপী কর্মসূচির আরেক পর্যায়ে প্রতিমন্ত্রী কানুরামপুর-ত্রিশাল সড়কের চর বেতাগৈর ইউনিয়নের নতুন বাজার এলাকায় যান। সেখানে দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় পানি নিষ্কাশনের জন্য সংশ্লিষ্ট খালটি পরিদর্শন করে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর ও টেকসই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়নের পথে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না। জলাবদ্ধতা দূর করে মানুষের চলাচলের দুর্ভোগ অচিরেই কমিয়ে আনা হবে।
প্রতিমন্ত্রীর সফরকালে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
‘এক পরিবার, দুই গাছ’—সবুজ বাংলাদেশ গড়তে ছওয়াবের বৃক্ষরোপণ কর্মসূচি
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং…
শীতলক্ষ্যায় দাদার সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে দাদার…
চট্টগ্রামের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত ৫, হাসপাতালে আরও কয়েকজন
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে জাহাজের ট্যাংক থেকে…
কাপ্তাই-রাঙামাটি সড়কে হাতির পাল, তিন ঘণ্টা বন্ধ যান চলাচল
রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কে নেমে আসে একদল বন্য হাতি।…
মারিশ্যা জোনের উদ্যোগে ৩০০ পাহাড়ি-বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ৭ স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ
বাঘাইছড়ি | ১৪ আগস্ট ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে ডাকসুর দোয়া মাহফিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জীবন, সংগ্রাম ও কুরআনের খেদমত নিয়ে আলোচনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও ধর্মীয় বক্তা আল্লামা…
২০ থেকে ২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা-নয়াদিল্লির মধ্যে সফরের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা, গুরুত্ব পাচ্ছে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি, পানি ও বাণিজ্য ঢাকা, ১৫ আগস্ট ২০২৬ প্রধানমন্ত্রী…
অস্ট্রেলিয়াকে চাপে রেখে ২২৮ রানের লিড বাংলাদেশের
ডারউইন টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের দাপট, মিরাজের ফিফটি; ৬ উইকেট নিলেন হ্যাজেলউড অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দারুণ অবস্থানে…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা…
খালেদা জিয়া: বাংলাদেশের রাজনীতির এক অনন্য অধ্যায়
ঢাকা | ১৫ আগস্ট ২০২৬ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একটি সুপরিচিত ও প্রভাবশালী নাম। দীর্ঘ কয়েক দশক ধরে…
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৪৭ জন গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
হরমুজ প্রণালি ‘পুরো নিয়ন্ত্রণে’—ট্রাম্পের দাবি, ইরানের সরাসরি প্রত্যাখ্যান
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে…
ইরান যুদ্ধের অভিঘাত: বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ, চাপে যুক্তরাষ্ট্র
ইরানকে ঘিরে ৪০ দিনের যুদ্ধের সামরিক অধ্যায় শেষ হলেও এর রাজনৈতিক ও ভূরাজনৈতিক অভিঘাত এখনো থামেনি। পশ্চিম এশিয়ার গণ্ডি পেরিয়ে…

