আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির একজন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহত ওয়ালি উল্লাহর বাবা অসুস্থ থাকায় গত ৫ জুলাই দুপুরে বাবার অটোরিকশা নিয়ে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন ৬ জুলাই সকালে তাঁর বাবা মো. হারুন রশিদ (৫৯) সোনারগাঁ থানায় নিখোঁজের অভিযোগ করেন।
ওই দিন বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গ্রুপদী গ্রামে ওয়ালি উল্লাহর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন। মামলাটি ৭ জুলাই দায়ের করা হয়। এতে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় সংস্থাটি গত ৩ আগস্ট স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। পিবিআই নারায়ণগঞ্জের এসআই (নিরস্ত্র) পুলক সরকারকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পিবিআই জানায়, মামলা গ্রহণের পর থেকেই ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মো. আওলাদ হোসেন (২৬)কে ৩ আগস্ট তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অপর সন্দেহভাজন আসামি মো. শাহিন (৩১)কে সোনারগাঁ থানার আলমদি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পিবিআইয়ের তথ্যমতে, গ্রেপ্তার দুই আসামিকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গত ৬ আগস্ট শাহিনের বসতঘর থেকে নিহত ওয়ালি উল্লাহর ব্যবহৃত একটি স্যামসাং মোবাইল ফোন ও বাংলালিংকের একটি সিম উদ্ধার করা হয়।
এরপর গত ৭ আগস্ট মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকা থেকে নিহতের ছিনতাই হওয়া অটোরিকশা (মিশুক) উদ্ধার করা হয়।
তদন্তে পিবিআই জানতে পারে, গ্রেপ্তার দুই আসামিসহ আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে ওয়ালি উল্লাহর অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা নারায়ণগঞ্জের বারদী অটোস্ট্যান্ড থেকে আড়াইহাজার থানার সুলতানশাদী বাজারে যাওয়া-আসার জন্য ওয়ালি উল্লাহর অটোরিকশাটি ভাড়া করে।
সুলতানশাদী বাজার থেকে ফেরার পথে তারা সন্ধ্যার সময় অটোরিকশাটি একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামিরা অটোরিকশা ও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।
পিবিআই জানায়, পরে ছিনতাই করা অটোরিকশাটি মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকায় নিয়ে বিক্রি করে দেওয়া হয়। পরবর্তীতে তদন্তের মাধ্যমে অটোরিকশাটির অবস্থান শনাক্ত করে সেটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. শাহিন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই জানিয়েছে, ওয়ালি উল্লাহ হত্যাকাণ্ডে জড়িত আরও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।
এই বিভাগের আরও খবর
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির…
রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা
খুলনার রূপসা উপজেলায় ফখরুল শেখ (৩২) নামে এক…
সাভারে নিষিদ্ধ সংগঠনের সদস্য আটক, বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও ককটেল উদ্ধার
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের একটি চারতলা ভবনে অভিযান চালিয়ে…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যা: ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটন, স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের…
চট্টগ্রাম মেডিকেলে রোগীর স্বজনের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক
চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীর স্বজনের…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি…
মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…
ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা…
দিনাজপুর মেডিকেলে হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের সঙ্গে এসে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু জাকিরুলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার…
তিন বন্ধ পাটকল পুনরায় চালু হচ্ছে, বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত তিনটি বন্ধ পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি), প্রাণ-আরএফএল গ্রুপ এবং হ্যামকো…
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে বনানী কবরস্থানে বিএনপির শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র,…

