ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মোহাম্মদ আলাউদ্দিন (৩০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলাউদ্দিন। পরে তাকে দ্রুত কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
সকাল ৯টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী মো. আনোয়ার হোসেন জানান, কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আলাউদ্দিনকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, আলাউদ্দিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৩১/এ। তার বাবার নাম মোহাম্মদ মজিদ মোল্লা। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলাউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আলাউদ্দিনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
যমুনা এক্সপ্রেস আটকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে…
গোপালগঞ্জে তীব্র লোডশেডিং, হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে ওজোপাডিকোর চিঠি
গোপালগঞ্জ শহরে তীব্র লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।…
সিদ্ধিরগঞ্জে মাদক-চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময়
নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং…
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
৩৯৯ জেলেকে ধরে নিয়ে গেছে, ফিরেছেন ২৩৪ জন;…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১ হাজার ৭৩ কোটি টাকা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৬ কোটি…
নতুন সভ্যতার চালিকাশক্তি তরুণ সমাজ: তথ্যমন্ত্রী
দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি…
মিরপুরে ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. শামীম হাসান (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।…
ঢামেকের জরুরি বিভাগের সামনে কিশোরীর মরদেহ রেখে পালাল দুই ব্যক্তি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছে দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা…
সিদ্ধিরগঞ্জে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন, দূরপাল্লার বাস থেকে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাসায় তানিয়া নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী মো. সোহাগ মিয়া জুলহাসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে ওয়ালি উল্লাহ (২০) নামে এক যুবককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো…
পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ‘ল্যাংড়া রুবেল’সহ গ্রেপ্তার ৫
রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ‘ল্যাংড়া রুবেল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা…
জাপানের সঙ্গে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও শিল্প খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার…

