বেগুন গাছে বেগুন হয়, কমলা নয়: দুর্নীতি প্রসঙ্গে মির্জা ফখরুল
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ২৩, ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের অন্যতম প্রধান কারণ দুর্নীতি, যা দিন দিন আরও গভীর হয়েছে। রাষ্ট্রের কাঠামোগত সংস্কার ছাড়া শুধু বিচ্ছিন্নভাবে ব্যবস্থা নিলে কোনো সমাধান হবে না।
শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে “তারুণ্যের সংলাপ—সামাজিক সুরক্ষা কতটা সু-রক্ষিত?” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে অর্পণ আলোক সংঘ।
মির্জা ফখরুল বলেন, “উপজেলা নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব সংসদ সদস্যরা নিয়ে নিয়েছেন। এটা তাদের কাজ নয়। রাষ্ট্র কাঠামো এমনভাবে গড়ে উঠেছে যে ক্ষমতার সবকিছু কুক্ষিগত হয়েছে। তাই কাঠামোগত সংস্কার প্রয়োজন।”
একজন শিক্ষকের উদ্ধৃতি টেনে তিনি বলেন, “তুমি যদি বেগুন গাছ লাগাও, সেখান থেকে বেগুনই হবে, কমলা হবে না।” বর্তমান সিস্টেম বদলানো ছাড়া বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশকে সর্বশান্ত করে দিয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। আবার নতুন করে এগুলো দাঁড় করাতে হবে। কিন্তু রাতারাতি সবকিছু বদলে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। দীর্ঘদিনের অনাচার, দুর্নীতি ও বৈষম্য কাটিয়ে ধাপে ধাপে সংস্কার করতে হবে।”
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, “৫৩ বছরে আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিধান তৈরি করতে পারিনি। এবার ছাত্র-জনতার গণঅভ্যুত্থান আমাদের নতুন সুযোগ দিয়েছে। কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করলে হবে না, জোড়াতালি দিয়েও হবে না। সুনির্দিষ্ট চিন্তাভাবনা, লক্ষ্য আর সততা থাকতে হবে।”
তিনি বলেন, “আজ একজন স্কুল শিক্ষক সমস্যা সমাধানে ঢাকায় আসতে বাধ্য হন। এটা সিস্টেমের ব্যর্থতা। ঘুষ-দুর্নীতি এখন নিয়োগ থেকে প্রশাসনের সবখানে ছড়িয়ে পড়েছে। কৃষক পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না, মানুষ কাজের অভাবে ব্যাটারি রিকশা চালাচ্ছে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।”
ফখরুল জোর দিয়ে বলেন, “ঐক্যবদ্ধভাবে দুর্নীতির ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হবে। ইতিহাস প্রমাণ করেছে—বাংলাদেশের মানুষ পারে। ৫২, ৬৯, ৭০, ৭১ কিংবা সাম্প্রতিক অভ্যুত্থান—সবই তার সাক্ষ্য।”
সভায় দেশের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন।
এই বিভাগের আরও খবর
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও এপ্রিল মাসের আমদানি বিল বাবদ ১৫১ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। বড়…

