দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতি উন্মোচন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ১৭, ২০২৫
পল্লবী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও শ্রেণি পরিবর্তনের অভিযোগ
আজ (১৭ আগস্ট ২০২৫) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট রাজধানীর পল্লবী সাব-রেজিস্ট্রি অফিসে একটি অভিযান চালায়। অভিযোগ ছিল—ঘুষের বিনিময়ে জমির শ্রেণি পরিবর্তন করে দলিল রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি করা হয়েছে। টিম ২০২৪ সালের ৩০ ডিসেম্বর রেজিস্ট্রিকৃত ১০ শতাংশ জমির দলিল, খতিয়ান, দাখিলা ও কাগজপত্র সংগ্রহ করে। তদন্তে দেখা যায়, জমিটি খতিয়ান অনুযায়ী পুকুর শ্রেণিভুক্ত হলেও রশিদে বাণিজ্যিক শ্রেণিভুক্ত দেখানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আরেকটি অভিযান পরিচালনা করে দুদক। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দরপত্রের শর্ত পূরণে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় কোম্পানিকে কাজ দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করেছে। টিম এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলে ও নথি সংগ্রহ করে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি। সব নথি যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লোন আত্মসাত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোন শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের ঋণের কিস্তির টাকা জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে অভিযান চালানো হয়। এনফোর্সমেন্ট টিম ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে। তদন্তে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। অভিযানকালে ভুয়া পেমেন্ট স্লিপও উদ্ধার হয়। সব নথি যাচাই শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে অব্যবস্থাপনা
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদক। তদন্তে দেখা যায়, ২৫০ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রয়েছে ৫৭৬ জন রোগী। ফলে বহু রোগীকে মেঝে ও বারান্দায় থাকতে হচ্ছে। চিকিৎসকের সংকট স্পষ্ট এবং খাবারের মানও নিম্নমানের। প্রতিদিন গড়ে ৫০০-এর বেশি রোগী ভর্তি থাকলেও মাত্র ২৫০ জনকে খাবার সরবরাহ করা হয়। হাসপাতালের টয়লেট অস্বাস্থ্যকর এবং চিকিৎসক সংকটে রোগীরা ভোগান্তিতে পড়ছেন। টিম হাসপাতালের তত্ত্বাবধায়ককে জরুরি বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসক রাখার নির্দেশনা দেয় এবং খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা উন্নয়নের পরামর্শ প্রদান করে।
এই বিভাগের আরও খবর
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স…
তুরাগ নদীতে বস্তাবন্দী লাশের রহস্য উদ্ঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার
ঢাকার তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দী অজ্ঞাতনামা লাশের…
বজ্রপাতে টাঙ্গাইলে বাবা-মেয়ের মৃত্যু, মারা গেছে দুটি গরুও
টাঙ্গাইল, ৫ জুন : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে…
নয়াদিল্লির হোটেল অগ্নিকাণ্ডে নিহত চৌদ্দগ্রামের সোহাগ, মরদেহ দেশে আনতে হাইকমিশনের উদ্যোগ
ভারতের রাজধানী নয়াদিল্লির মালবীয় নগরের একটি আবাসিক হোটেলে…
স্ত্রীর পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, পিবিআইয়ের তদন্তে স্বামী-স্ত্রী গ্রেপ্তার; আদালতে দোষ স্বীকার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত জাহাঙ্গীর…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট আগামীকাল জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…

