মোহাম্মদপুর-বছিলা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ১৭, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ মোড়ে মোহাম্মদপুর-বছিলা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) সকাল ১০টায় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা), আমাদের মোহাম্মদপুর, ডেমোক্রেটিক ইয়ুথ সোসাইটি (মোহাম্মদপুর), সোসাইটি ফর হিউম্যান রাইটস (এসএইচআর), ঐক্যবদ্ধ মোহাম্মদপুর ও বছিলা সোশ্যাল প্ল্যাটফর্মের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণ ও সঞ্চালনা
মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান। এ সময় বক্তব্য রাখেন আমাদের মোহাম্মদপুরের সভাপতি ইসমাইল পাটোয়ারী, নিসচার মোহাম্মদপুর উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, শিক্ষক নেতা এস এম শাহীন, বছিলা সোশ্যাল প্ল্যাটফর্মের এম এ রশিদ, শ্রমিক নেতা অহিদুর রহমান, সাইফুল্লাহ সেলিম, লিটন ও আব্দুল হামিদ।
রাজনৈতিক নেতাদের একাত্মতা
মানববন্ধনে রাজনৈতিক নেতারাও একাত্মতা প্রকাশ করেন। এদের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মোবারক হোসেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য আহমদ আলী, ডা. শফিউর রহমান, আপ বাংলাদেশ নেতা রাজিবুল ইসলাম এবং ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমদ মজুমদার।
রাস্তাটির করুণ চিত্র
বক্তারা বলেন, মোহাম্মদপুর-বছিলা রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত। খানাখন্দ, কাদা-পানি, দুর্ঘটনা, গাড়ি আটকে থাকা এবং যানজট যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন রাস্তা আজকাল গ্রামেও দেখা যায় না।”
দখল ও অনিয়ম
বক্তারা আরও অভিযোগ করেন, ফোর লেন করার উপযুক্ত এ রাস্তার বড় অংশজুড়ে ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানপাট দখল করে রেখেছে। এতে শুধু ফুটপাতই নয়, রাস্তার একটি বড় অংশ কার্যত অচল হয়ে পড়েছে।
দাবি ও সতর্কবার্তা
বক্তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, অনতিবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত না করা হলে আন্দোলন আরও বিস্তৃত হবে। এ ক্ষেত্রে তারা রাস্তা অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
এই বিভাগের আরও খবর
মাদকের বিস্তার ও কিশোর গ্যাং: উদ্বেগ বাড়ছে দেশজুড়ে
দেশে উদ্বেগজনক হারে বাড়ছে মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের…
কুমিল্লায় মহাসড়কে ডাকাতি: আদালতের নির্দেশে তদন্তে নেমে ২ ডাকাত গ্রেফতার, উদ্ধার লুট হওয়া মোবাইল
কুমিল্লার লালমাই এলাকায় মহাসড়কে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে ডাকাতির…
মহাখালীতে মোটরসাইকেলে এসে গুলি, আহত ঢাকা ডেন্টাল হাসপাতালের কর্মচারী
রাজধানীর মহাখালী এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে রফিকুল…
রিমান্ডে জিজ্ঞাসাবাদে তথ্য, পাবনায় আরও অবৈধ অস্ত্র উদ্ধার
পাবনা জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও…
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে সিআইডির ১১৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
রাজধানীর বনানী এলাকায় সরকারি জমিতে নির্মিত “বনানী সুপার…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের প্রতি…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

