আজ রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনূস
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ৫, ২০২৫
৫ আগস্ট ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে।
আজ দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া এই অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে।
‘জুলাই ঘোষণাপত্র’ হচ্ছে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত অন্তর্বর্তী সরকারের একটি ঐতিহাসিক দলিল। এটি বিএনপি, গণফ্রন্ট, জাতীয় ঐক্যজোটসহ বিভিন্ন রাজনৈতিক দলের পরামর্শ ও মতামত নিয়ে চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন শাসনের রূপরেখা, সাংবিধানিক সংস্কার, মানবাধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের নীতিনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।
সরকারি সূত্র জানায়, এই ঘোষণাপত্রের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং আগামী সাধারণ নির্বাচনের রূপরেখা স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরা হবে।
জুলাই ঘোষণাপত্রকে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কাঠামো’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং এতে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ করণীয় ও নীতিগত অবস্থান নির্ধারণ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যকার ঐকমত্যের ভিত্তিতে এটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টার ভাষণ ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি হতে যাচ্ছে গণ-অভ্যুত্থানোত্তর সময়ের অন্যতম দিকনির্দেশনামূলক ভাষণ, যা নতুন রাজনৈতিক বাস্তবতার পথরেখা নির্ধারণে সহায়ক হবে।
এই বিভাগের আরও খবর
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ…
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর সুযোগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তৈরি…
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় অবদানের স্বীকৃতি দিল বিটিডব্লিউএ
ভ্রমণসাহিত্য ও সৃজনশীলতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘ভ্রমণে সৃজনশীলতার বিকাশবিষয়ক পুরস্কার ২০২৫’ প্রদান করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার (৯…
গাজাগামী বহরের দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিল ইসরায়েল
গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই বিদেশি মানবাধিকারকর্মীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের নিজ নিজ দেশে…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে চলমান সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত…
দুই হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে দায়ের করা রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক দিন দিন আরও জটিল হয়ে উঠছে। একসময় ঘনিষ্ঠ মিত্র…

