বৃহত্তর দিনাজপুরে গ্রামীণ সড়ক উন্নয়নে ১,৪৯২ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- নিজস্ব প্রতিবেদক
- ১৪ ঘণ্টা আগে
উত্তরবঙ্গের বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক নেটওয়ার্ক উন্নয়নের মাধ্যমে কৃষি, বাণিজ্য, কর্মসংস্থান এবং জনসেবার সুযোগ সম্প্রসারণই এ প্রকল্পের মূল লক্ষ্য।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ ‘বৃহত্তর দিনাজপুরের (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) সমন্বিত উন্নয়ন প্রকল্প’ বাস্তবায়ন করবে। প্রকল্পটির বাস্তবায়নের দায়িত্বে থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পুরো ব্যয় সরকারি নিজস্ব অর্থায়ন থেকে বহন করা হবে এবং ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পায়।
পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানিসম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগ) মো. মাহমুদুল হোসাইন খান জানান, প্রকল্পের মাধ্যমে গ্রামীণ সড়কগুলোর সঙ্গে হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রের সংযোগ আরও শক্তিশালী করা হবে। এতে কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হবে, যাতায়াতের সময় ও ব্যয় কমবে এবং সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ফলে নির্মাণকালীন ও পরবর্তী সময়ে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে।
প্রকল্পের আওতায় উপজেলার প্রায় ২১ দশমিক ৭৫ কিলোমিটার, ইউনিয়নের প্রায় ১৭১ দশমিক ৫৫ কিলোমিটার এবং গ্রামীণ পর্যায়ের ৮৪২ দশমিক ৫২ কিলোমিটার সড়ক উন্নয়ন করে সারা বছর চলাচলযোগ্য করা হবে। এছাড়া মোট ৪১০ মিটার দৈর্ঘ্যের ১৬টি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সড়ক নিরাপত্তা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে ১০ লাখ ৭০ হাজার ঘনমিটারের বেশি মাটি ভরাট ও কাটার কাজ, ৩ হাজার ৬৫০টি ট্রাফিক সাইন, ৭ হাজার ৩০০টি গাইড পোস্ট, প্রায় ১৪ হাজার ৯০০ মিটার প্যালিসেডিং এবং ১ লাখ ২৯ হাজার ৬৫০ বর্গমিটার রোড মার্কিং করা হবে।
পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের অধিকাংশ মানুষ কৃষিনির্ভর হলেও পর্যাপ্ত যোগাযোগ সুবিধার অভাবে অর্থনৈতিক সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এ কারণে তিন জেলার সব উপজেলাকে অন্তর্ভুক্ত করে প্রকল্পটি নেওয়া হয়েছে।
উন্নত সড়ক ব্যবস্থা কৃষকদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারজাত করতে সহায়তা করবে। বিশেষ করে দিনাজপুরের লিচু ও সুগন্ধি চাল, ঠাকুরগাঁওয়ের আম এবং পঞ্চগড়ের চা পরিবহন আরও সহজ হবে। একই সঙ্গে অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সরকারি সেবায় গ্রামীণ জনগণের প্রবেশাধিকার বৃদ্ধি করবে, যা জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে সহায়ক হবে।
২০২৫ সালে পরিচালিত একটি সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্পটিকে কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে বাস্তবসম্মত এবং কার্যকর হিসেবে মূল্যায়ন করা হয়েছে। যদিও এটি জনকল্যাণমূলক হওয়ায় সরাসরি আর্থিক মুনাফা প্রত্যাশিত নয়, তবুও অর্থনৈতিক বিশ্লেষণে প্রকল্পটির নিট বর্তমান মূল্য (এনপিভি), অভ্যন্তরীণ আয়ের হার (আইআরআর) এবং সুবিধা-ব্যয় অনুপাত (বিসিআর) ইতিবাচক ফলাফল দেখিয়েছে।
পরিকল্পনা কমিশনের মতে, এই উদ্যোগ সরকারের গ্রামীণ যোগাযোগ সম্প্রসারণ, শেষ প্রান্ত পর্যন্ত সড়ক সংযোগ (লাস্ট-মাইল কানেক্টিভিটি) নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচন, কৃষি উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ প্রকল্প ইতোমধ্যে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা কমিশনের আশা, প্রকল্প বাস্তবায়িত হলে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের গ্রামীণ পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।
এই বিভাগের আরও খবর
ভূমিকম্প প্রস্তুতি জোরদারে প্রধানমন্ত্রীর সভা, ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার পরিকল্পনা
সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় পর্যায়ে প্রস্তুতি…
পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত বাংলাদেশ-ভারত
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক…
পেপল-পেওনিয়ারের পথ খুলছে, আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন কাঠামো আনল বাংলাদেশ ব্যাংক
দেশে আন্তর্জাতিক ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ ও…
ব্রুনাইয়ে আরও জনশক্তি রপ্তানির আহ্বান শামা ওবায়েদের
বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের…
ভারতে পালানোর চেষ্টার সময় যশোরে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন
ভারতে পালানোর প্রস্তুতিকালে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক…
সর্বশেষ খবর
1.
2.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ…
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধস: মৃত বেড়ে ৪১, নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং পৌর এলাকার পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসের ঘটনায় আরও ৩০ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে…
গাজায় সামরিক নিয়ন্ত্রণ এলাকা বাড়ানোর অভিযোগ, নতুন করে বাস্তুচ্যুত হাজারো ফিলিস্তিনি
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকা সম্প্রসারণ করেছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। তাদের দাবি, গত কয়েক দিনে সামরিক…
নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর ঘিরে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে মঙ্গলবার ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা সমাবেশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রতিবাদ জানিয়েছেন। এ সময়…
মিরপুর কলেজের দেয়াল ধস: তদন্তে রাজউক, গণপূর্ত ও ডিএনসিসির সমন্বিত কমিটি গঠনের ঘোষণা
রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে দুইজনের প্রাণহানির ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)…
হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন প্রস্তাব বিনিময়, আলোচনায় ইরান ও ওমান
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের মধ্যে কূটনৈতিক আলোচনা নতুন মাত্রা পেয়েছে।…
নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের স্বার্থ রক্ষায় ‘অনলাইন এডিটরস ফোরাম’ আত্মপ্রকাশ
দেশের নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোর পেশাগত স্বার্থ সংরক্ষণ, নীতিগত সমন্বয় এবং সরকারের সঙ্গে কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে ‘অনলাইন এডিটরস ফোরাম’ নামে…
সাড়ে চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি শুরু
দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে…

