সাড়ে চার বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় পাথর আমদানি শুরু
- হিলি (দিনাজপুর) প্রতিনিধি
- ৩ ঘণ্টা আগে
দীর্ঘ সাড়ে চার বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে পাথরবোঝাই ২১টি ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এ কার্যক্রম পুনরায় চালু হয়। পরদিন মঙ্গলবারও আমদানি অব্যাহত থাকে এবং বিকেল পর্যন্ত আরও ছয়টি ট্রাক বন্দরে পৌঁছায়।
বন্দর-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম চালানে ভারতের বিহার রাজ্যের পাকুর এলাকা থেকে মেসার্স ম্যাক্স ইনফ্রা প্রায় এক হাজার মেট্রিক টন পাথর আমদানি করেছে। এসব পাথর দেশের চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প, বিশেষ করে ঢাকা–সিলেট মহাসড়ক নির্মাণকাজে ব্যবহার করা হবে।
হিলি বন্দর দিয়ে পাথর আমদানি ২০২২ সালে বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, ভারতের অভ্যন্তরে ট্রাক পার্কিং চার্জ বৃদ্ধি, অতিরিক্ত ওজন (ওভারলোডিং) সংক্রান্ত বিধিনিষেধ এবং পরিবহন ব্যবস্থাপনায় বিভিন্ন জটিলতার কারণে এ বন্দর দিয়ে পাথর আনা অলাভজনক হয়ে পড়েছিল। ফলে আমদানিকারকেরা বিকল্প হিসেবে দেশের অন্যান্য স্থলবন্দর ব্যবহার করতে শুরু করেন।
ভারতের পাথর রফতানিকারক সাগর শেন বলেন, দীর্ঘ বিরতির পর রফতানি কার্যক্রম পুনরায় শুরু করতে বেশ কিছু প্রশাসনিক ও পরিবহনসংক্রান্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়েছে। ট্রাক চলাচল ও ভাড়া ব্যবস্থাপনাসহ বিভিন্ন সমস্যা সমাধানের পর আবারও বাংলাদেশে পাথর পাঠানো সম্ভব হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও নিয়মিতভাবে এই রফতানি কার্যক্রম চালিয়ে যাওয়া যাবে।
বাংলাদেশি আমদানিকারক আতিক হাসান রুবেল বলেন, দীর্ঘদিন ধরে নানা কারণে হিলি বন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা তুলনামূলক কম ব্যয় ও দ্রুত পণ্য ছাড়ের সুবিধা থাকায় সোনামসজিদ ও ভোমরা স্থলবন্দর ব্যবহার করেছেন। তবে বাজারে চাহিদা বাড়লে হিলি বন্দর দিয়েও নিয়মিত পাথর আমদানি আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা করেন।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ জানান, সোমবার বিকেল থেকে পাথরবাহী ট্রাক বন্দরে প্রবেশ শুরু হয়েছে এবং মঙ্গলবারও সেই কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, আমদানিকৃত পণ্য দ্রুত পরীক্ষা, শুল্কায়ন ও ছাড়পত্র প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, যাতে ব্যবসায়ীরা সময়মতো পণ্য গ্রহণ করতে পারেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, হিলি বন্দর দিয়ে পাথর আমদানি পুনরায় চালু হওয়ায় এ অঞ্চলের আমদানি-রপ্তানি কার্যক্রমে নতুন গতি আসবে। একই সঙ্গে পরিবহন, শ্রমবাজার এবং বন্দরকেন্দ্রিক বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডও চাঙা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের আশা, বিদ্যমান প্রশাসনিক ও লজিস্টিক সমস্যাগুলোর স্থায়ী সমাধান হলে ভবিষ্যতে হিলি স্থলবন্দর আবারও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাথর আমদানি কেন্দ্রে পরিণত হবে।
এই বিভাগের আরও খবর
আবাসন খাত ঘুরে দাঁড়াতে রিহ্যাবের উদ্যোগের প্রশংসা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের
আবাসন খাতের বিদ্যমান সংকট কাটিয়ে শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে…
১২ আগস্ট থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার-২০২৬
দেশের আবাসন খাতকে আরও গতিশীল করতে আগামী ১২…
১৮ মাস পর বাংলাদেশে আবারও স্যামসাংয়ের উৎপাদন শুরু, প্রযুক্তি উৎপাদন হাবে রূপান্তরের পথে নতুন অগ্রগতি
প্রায় দেড় বছর বিরতির পর বাংলাদেশে আবারও স্যামসাং…
এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট, জাপানের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা
দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর…
আনোয়ারায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৩৬ হাজার কর্মসংস্থানের আশা
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে চায়না ইকোনমিক অ্যান্ড…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় তাসকিন ও নাহিদ রানা, দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার আশা বিসিবির
ক্রীড়া প্রতিবেদক চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা। দুজনই…
বাংলাদেশের উন্নয়নযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে: উনো ইয়োশিমাসা
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা এবং গণপরিবহন খাতের অগ্রগতিতে জাপান ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ…
জনসংখ্যা সংকট মোকাবিলায় তৃতীয় সন্তান নিলে নগদ সহায়তা শুরু করল ভুটান
জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মশক্তি নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ভুটান সরকার। দেশের জন্মহার কমে যাওয়ার প্রবণতা মোকাবিলায় ‘থার্ড চাইল্ড…
ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন সমীকরণে আস্থা, সংলাপ ও বাস্তববাদী কূটনীতির ওপর জোর
বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত–বাংলাদেশ সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ভারতীয় নীতিনির্ধারক, কূটনীতিক…
বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও চীনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত…
জাপানের আরও বিনিয়োগ ও দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে…
বিশ্বকাপের সেরা গোল কেপ ভার্দের সিডনি লোপেজ কাবরালের, ভোটে পেছনে ফেললেন দুই প্রতিদ্বন্দ্বীকে
বিশ্বকাপের সেরা গোলের স্বীকৃতি জিতেছেন কেপ ভার্দের ফরোয়ার্ড সিডনি লোপেজ কাবরাল। আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত বাঁকানো শটটি টুর্নামেন্টের সেরা…
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন পাওলো মালদিনি ও লিওনার্দো
জাতীয় দলের ব্যবস্থাপনায় বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে কয়েক দিন আগেই দুজন দায়িত্ব নিতে সম্মত হয়েছিলেন। তবে সেই পরিকল্পনা শেষ…

