মাইলস্টোনে আহত মাহিয়া তাসনিমের মৃত্যু, নিহত ১৩ জনে দাঁড়াল বার্ন ইনস্টিটিউটে
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২৪, ২০২৫
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) মারা গেছে। সে মাইলস্টোন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে মাহিয়া। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “তার শরীরের ৫০ শতাংশ ও শ্বাসনালী দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় তার মৃত্যু হয়।” এ নিয়ে ইনস্টিটিউটে এই দুর্ঘটনার পর মৃত্যু হয়েছে ১৩ জনের।
উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্ট এলাকার ডি ব্লকে থাকতেন মাহিয়ারা। পাঁচ বছর আগে বাবা মোহাম্মদ বিশ্বাস মারা যান। গৃহিণী মা আফরোজা খাতুন এবং ফুপু মিলে তিন মেয়ে সন্তানকে বড় করছিলেন। প্রতিবেশীরা জানান, মাহিয়া ছিলেন অত্যন্ত ভদ্র ও প্রাণবন্ত। ঘটনার দিন তার স্কুল ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু বাধ্যতামূলক কোচিংয়ের কারণে সে স্কুলে অবস্থান করছিল।
এ বিষয়ে প্রতিবেশী অধ্যাপক ডা. ফেরদৌসী বেগম বলেন, “বাচ্চাটি এত ভদ্র ছিল যা বলে বোঝানো যাবে না। দেখলেই সালাম দিত। কোচিংয়ের নামে বাধ্য করে না রাখলে হয়তো এই দুর্ঘটনায় প্রাণ হারাত না। বিমানের প্রশিক্ষণ কেন এমন ঘনবসতিপূর্ণ এলাকায় হবে, তাও প্রশ্ন।”
প্রসঙ্গত, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২ জন, যাদের অধিকাংশই শিশু। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও অনেকেই। অনেকে এখনও সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন।
এই বিভাগের আরও খবর
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও…
বাংলাদেশে পরকীয়া, পারিবারিক ভাঙন ও বিবাহবিচ্ছেদ: বদলে যাওয়া সমাজের এক নীরব সংকট
বাংলাদেশের সমাজে বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়া দীর্ঘদিন ধরেই…
হেমোরেজিক ডেঙ্গুর আশঙ্কা, তিন মাসের বিশেষ অভিযান শুরু; লার্ভা মিললে জরিমানার হুঁশিয়ারি
দেশে চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ আকার…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়নের জন্য ৪১২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে প্রয়োজনীয় টিকা…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে…
কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রাঙামাটি, ৯ জুন: রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি সদর উপজেলার…
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আগামীকাল, বিশ্বশান্তিতে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অবদান
ঢাকা, ৯ জুন: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ আগামীকাল (১০ জুন) বুধবার যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ…
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…

