তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়া বিএনপির বিক্ষোভ
- প্রান্তকাল ডেস্ক
- জুলাই ১৫, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি। স্থানীয় সময় সোমবার রাত ৯টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান। সমাবেশে স্বল্প সময়ের নোটিশেও নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, “বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা কোনোদিন সফল হবে না। দেশবাসী আজ বিএনপির দিকে তাকিয়ে আছে এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছে। এ সময় একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।” তিনি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তিকারীদের অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তাদের তীব্র নিন্দা জানান।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আফজাল হোসেন সিকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফারুক হাওলাদার, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, প্রচার সম্পাদক এফ মহান জন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সার্জিল বিন ইউসুফ এবং কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটু প্রমুখ।
এই বিভাগের আরও খবর
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
আরও পড়ুন
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…

