রাজনৈতিকভাবে যেন জরুরি অবস্থা ব্যবহার না হয়, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত: এনসিপি
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৪, ২০২৫
জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে বিষয়ে আইন প্রণয়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনা শেষে এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জাবেদ রাসিম।
তিনি বলেন, “আমরা জরুরি অবস্থাকে তিনটি ভাগে বিভক্ত করার প্রস্তাব দিয়েছি—যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মহামারি এবং অভ্যন্তরীণ গোলযোগ। তবে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে স্বাধীনতা, সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রেই সরকার যেন এমন পদক্ষেপ নিতে পারে।”
রাসিম বলেন, “জরুরি অবস্থা জারির ক্ষেত্রে আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষরে তা ঘোষণা করতেন। এখন সেটিকে মন্ত্রিসভার অনুমোদনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে এনসিপি একমত পোষণ করেছে। জরুরি অবস্থা যেহেতু তাৎক্ষণিক পদক্ষেপের বিষয়, তাই এক্সিকিউটিভের হাতেই এর ক্ষমতা থাকা বাঞ্ছনীয়। তবে বিরোধী দলের প্রধান যেন বৈঠকে উপস্থিত থেকে মতামত দিতে পারেন, সেটি আমরা প্রস্তাব করেছি। জরুরি অবস্থা যেন কোনোভাবেই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।”
প্রধান বিরোধী দলের প্রধান যদি জরুরি অবস্থা ঘোষণার বৈঠক থেকে বের হয়ে বিরোধিতা করেন, সেই প্রভাব কী হতে পারে—এমন প্রশ্নের জবাবে জাবেদ রাসিম বলেন, “জরুরি অবস্থা ঘোষণার বৈঠক থেকে বের হয়ে বিরোধী দলীয় নেতা যদি এর বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্য দেন, তাহলে সেটির রাজনৈতিক প্রভাব পড়বে। তবে এটি প্রধান বিরোধী দলের ভূমিকার দ্বার উন্মুক্ত রাখে।”
প্রধান বিচারপতি নিয়োগ প্রসঙ্গে জাবেদ রাসিম বলেন, “প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কর্মে প্রবীণতম আপিল বিভাগের বিচারপতিকেই রাষ্ট্রপতি নিয়োগ করবেন। তবে বৈঠকে কর্মে প্রবীণতম একজন নাকি দুইজন বিচারপতির মধ্যে থেকে নিয়োগ হবে, তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। পরে সিদ্ধান্ত হয়েছে, কর্মে প্রবীণতমকেই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে। তবে কোনো রাজনৈতিক দল চাইলে সংবিধান সংশোধন করে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে বাছাই করতে পারবে।”
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে জাবেদ রাসিম বলেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য এনসিপি একটি রূপরেখা দিয়েছে। আমরা চাই না বিচারাঙ্গনকে তত্ত্বাবধায়ক সরকারের অংশ হিসেবে দেখা হোক। বিচারাঙ্গনকে এই রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা উচিত। বিচারাঙ্গনকে জড়িয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে রাজনৈতিকীকরণ করা হয়েছে। আমরা এর ঘোর বিরোধী।”
এই বিভাগের আরও খবর
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার…
যুক্তরাষ্ট্র-ইসরায়েল–ইরান যুদ্ধের প্রভাবে ভারতীয়দের সাশ্রয়ের আহ্বান মোদির
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি…
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অব কমান্ড’-এ কোনো আপস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার ইউনিট গঠন ও জঙ্গল সলিমপুরে দুই আধুনিক…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
আরও পড়ুন
গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে রংপুরে গ্রেফতার ১
রংপুর, ১১ মে ২০২৬: রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার অভিযানে গাঁজা গাছ চাষাবাদের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…

