মুক্তারপুর সেতুর টোল জমাকরণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৩০, ২০২৫
ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫:
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু থেকে সংগৃহীত টোলের অর্থ নিরাপদভাবে জমাকরণের লক্ষ্যে “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “মার্কেন্টাইল ব্যাংক পিএলসি”-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার সেতু বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সচিব জনাব মোহাম্মদ আবদুর রউফ বলেন, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সেতু, টানেল এবং সেতু বিভাগের স্থাপনাগুলো থেকে আদায়কৃত টোলের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। তিনি আরও বলেন, “এই চুক্তির মাধ্যমে মুক্তারপুর সেতু হতে আদায়কৃত টোলের অর্থ নিরাপদ স্থানে যথাযথ সময়ে জমা হবে। এতে সকলেই এর সুফল ভোগ করবে।” তিনি এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) এবং যুগ্মসচিব খন্দকার নূরুল হক এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
পাল্টা শুল্কের ধাক্কায় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে, দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতির প্রভাবে দেশটির বাজারে চীনের…
সর্বশেষ খবর
1.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার নিজের ভেরিফায়েড…
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন,…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…

