অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে ভেজাল বিদেশি প্রসাধনী বিক্রি — সিআইডি অভিযানে প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৬, ২০২৫
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইনে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিদেশি ব্র্যান্ডের নামে তৈরি ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রির অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। সিআইডির ভেজালবিরোধী একটি বিশেষ টিম গত ২৪ জুন রাত ১১টার দিকে ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন পুরাতন ভাড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় হোসেন (২৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি কেরাণীগঞ্জের আটি বাজার এলাকায়।
গ্রেফতারকালে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ বিদেশি নামে নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী এবং বিপুলসংখ্যক খালি মোড়ক জব্দ করা হয়। তার দেওয়া তথ্যে কারখানা থেকে ৯টি ভিন্ন পণ্যের মোট ১,০৭০ প্যাকেট ভেজাল প্রসাধনী এবং ২০০ পিস খালি মোড়ক উদ্ধার করে সিআইডি। এসব পণ্যের মধ্যে ছিল Kem Cot Thai Whitening Body Cream, L`Avenu Whitening Body Cream, Organic Hairfall Oil, Korean Fair Look Permanent Whitening Lotion, Fresh & White Skin Body Lotionসহ বিভিন্ন নামীদামী বিদেশি ব্র্যান্ডের মোড়কে ভেজাল সামগ্রী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হোসেন জানায়, বিদেশি এসব প্রসাধনীর স্যাম্পল বিদেশ থেকে লাগেজ পার্টির মাধ্যমে সংগ্রহ করে দেশেই তৈরি করা হয়। কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই এসব পণ্য লালবাগ ও চকবাজার এলাকার অসাধু পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করা হতো। তারা বিদেশি পণ্য বলে এই ভেজাল প্রসাধনী সাধারণ ক্রেতাদের কাছে উচ্চ দামে বিক্রি করত। এমনকি অনেক অসাধু অনলাইন ব্যবসায়ী এসব পণ্য flashy বিজ্ঞাপন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রি করে আসছিল।
এই ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫-গ(২)/২৫(ঘ) ধারায় একটি মামলা (নং-৪৪, তারিখ-২৫/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত হৃদয় হোসেনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিআইডি জানায়, মামলাটি বর্তমানে সিআইডি ঢাকা জেলা ইউনিটে তদন্তাধীন রয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের…
চলতি বছরেই চালু হতে পারে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ
দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জে ডেরিভেটিভস বা পণ্যভিত্তিক আগাম…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাজপথ নয়, রাজনীতির কেন্দ্র হতে হবে সংসদ : ঢাবিতে তারেক রহমান
জাতি গঠন ও দেশকে এগিয়ে নিতে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার…
সীমান্ত হত্যা ও নতুন কাঁটাতারের বেড়া নিয়ে উদ্বেগ প্রকাশ নাসীরুদ্দীন পাটোয়ারীর
ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সোমবার নিজের ভেরিফায়েড…
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে সেটি শেখ মুজিবুর রহমান–এর পক্ষে বলে মন্তব্য করেছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন,…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…

