মেট্রো রেল স্টেশনে অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত
- নিজস্ব সংবাদদাতা
- জুন ২৫, ২০২৫
ঢাকা | ২৫ জুন ২০২৫
রাজধানীর উত্তরা সেন্টার ও বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় যৌথ মহড়া পরিচালনা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
২৫ জুন সকালে উত্তরা সেন্টারে এবং বিকেলে বিজয় সরণিতে এই মহড়া অনুষ্ঠিত হয়। মেট্রোরেল স্টেশনে অগ্নিকাণ্ড ঘটলে কীভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণ, যাত্রীদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে সরিয়ে নেওয়া যায়—তা নিয়ে এ মহড়ায় বাস্তব অনুশীলন চালানো হয়।

মহড়ায় ব্যবহৃত হয় ওয়াটার টেন্ডার, পাম্প ক্যারিং টেন্ডার, অ্যাম্বুলেন্স, স্নোরকেল ও সিজার লিফটসহ অন্যান্য জরুরি উদ্ধার সামগ্রী। এতে অংশ নেন মেট্রোরেলের নিরাপত্তা কর্মী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল। যানবাহন নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় সহায়তা করে মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক বিভাগ।

মহড়া শেষে বক্তব্য দেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম। পরে সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তিনি বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রী, স্টাফ ও সংশ্লিষ্টদের সচেতনতা তৈরি এবং প্রকৃত দুর্ঘটনার সময় করণীয় সম্পর্কে তাদের প্রস্তুত রাখা। এই প্রশিক্ষণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মহড়া দুটি পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাজাহান শিকদার এবং সিনিয়র স্টেশন অফিসার একেএম রায়হানুল আশরাফ।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন প্রধানগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এই বিভাগের আরও খবর
ঈদে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, চাঁদাবাজি দমনে বডি ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী কঠোর নিরাপত্তা…
চীনের ‘টিপট রিফাইনারি’ই এখন ইরানের অর্থনীতির গোপন লাইফলাইন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট…
রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত থাকবে আর্থিক খাত : অর্থমন্ত্রী
পুঁজিবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী…
জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে বঙ্গবন্ধুর পক্ষে: কাদের সিদ্দিকী
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে…
পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র, বৈশ্বিক জ্বালানি সংকট নিয়ে বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভঙ্গুর যুদ্ধবিরতিকে “লাইফ সাপোর্টে থাকা”…
আজকের দিন: ইতিহাস, ঘটনা, দিবস ও মহাপুরুষ
ইংরেজি তারিখ: ১২ মে ২০২৬, মঙ্গলবারবাংলা তারিখ: ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৫ জিলকদ ১৪৪৭ হিজরি ইতিহাসের প্রতিটি দিনই মানবসভ্যতার…
মাদক ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে : আইজিপি
মোঃ আলী হোসেন ফকির বলেছেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ…
রংপুরে চুরির ঘটনায় তিনজন গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল
রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মালামালও…
সিদ্ধিরগঞ্জে পাইপগানসহ আটক ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ…
ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে…
ইউজিসির কর্মশালায় যোগ দিতে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক কর্মশালার উদ্বোধন করতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে)…
২৬০ রানের লক্ষ্য দিলে জয়ের আশা দেখছেন আশরাফুল
চতুর্থ দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ মিরপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলা…
