৫০,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সফল অভিযান
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৫, ২০২৫
কক্সবাজার, ০৪ জুন ২০২৫ খ্রি.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ায় পরিচালিত এক অভিযানে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) জনাব মোহাম্মদ বদরুদ্দিন এর দিকনির্দেশনায় এবং কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ সিরাজুল মোস্তফা এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রাম এবং টেকনাফ বিশেষ জোন কার্যালয়ের সমন্বয়ে একটি টিম অংশগ্রহণ করে।
গতকাল (৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে প্রায় ৮ ঘণ্টাব্যাপী এই অভিযানে সমুদ্র উপকূল পেরিয়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত তল্লাশি চালিয়ে ভোর ৪টায় মোঃ হানিফ (৪৮) নামের এক ব্যক্তিকে তার চার কক্ষ বিশিষ্ট বসতঘর থেকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় বাগঘোনা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি এবং ইয়াবা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
অভিযানে উদ্ধারকৃত আলামত:
- ইয়াবা ট্যাবলেট: ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস
- একটি মোবাইল সেট
আসামির পরিচয়:
- নাম: মোঃ হানিফ (৪৮)
- পিতা: মৃত হাকিম আলী
- ঠিকানা: নোয়াখালীপাড়া, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার
সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান, আটক হানিফ দীর্ঘদিন ধরে মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং নোয়াখালীপাড়াস্থ একাধিক ট্রলারে ইয়াবা পাচারের নেতৃত্ব দিচ্ছেন। এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত ও গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
ঘটনার প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে টেকনাফ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…

