৯৯৯ নম্বরে ফোন, ঢাকার ভাটারা থেকে অপহৃত শ্রমিক উদ্ধার
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে অপহৃত এক পোশাক শ্রমিককে উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন কলের ভিত্তিতে ৩১ মে শনিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, রাকিব নামে এক ব্যক্তি নারায়ণগঞ্জের ভুলতা থেকে ৯৯৯ নম্বরে কল করে জানান, তিনি এনজেড ফ্যাব্রিক্স নামক একটি গার্মেন্টসে কাজ করেন। তার এক সহকর্মী, মনির (৩৫), বগুড়ার ধুনট উপজেলার বগঝোলাগাঁও গ্রামের বাসিন্দা, সাভার হেমায়েতপুরে একটি কারখানা ভিজিট করতে গিয়ে অপহরণকারীদের কবলে পড়েন।
রাকিব আরও জানান, অপহরণকারীরা মনিরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পরে মনির নিজে রাকিবকে ফোন করে বলেন, তিনি চরম বিপদের মধ্যে আছেন ও তাকে দ্রুত ২০ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠাতে বলেন। তিনি জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার বিআরটিসি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বাসায় তাকে আটকে রাখা হয়েছে।
৯৯৯-এর কনস্টেবল মোঃ সাজিদুল ইসলাম কলটি গ্রহণ করে দ্রুত ঢাকার ভাটারা থানাকে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাটারা থানা পুলিশ মনিরের অবস্থান সনাক্ত করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অপহৃত মনিরকে আহত অবস্থায় উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো বিপদে জনগণ যেন দেরি না করে ৯৯৯-এ যোগাযোগ করে, এতে দ্রুততম সময়ে সাহায্য নিশ্চিত করা সম্ভব হয়।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…

