সীতাকুণ্ডে ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিলসহ মাইক্রোবাস জব্দ, চালক পলাতক
- নিজস্ব সংবাদদাতা
- জুন ১, ২০২৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশি অভিযানে ৬১ কেজি গাঁজা ও ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি। তবে অভিযুক্ত গাড়িচালক পালিয়ে গেছে।
৩১ মে শনিবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সোহেল ও এসআই আমিনুল।
সকাল ৮টা ৪৫ মিনিটে একটি সন্দেহজনক মাইক্রোবাসকে থামার সংকেত দিলে চালক সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে গাড়ি নিয়ে ফৌজদারহাট বাজার পার হয়ে মহাসড়কের পশ্চিম পাশে উত্তর সলিমপুর সিকদারবাড়ি গলিতে ঢুকে পড়ে।
পুলিশের ধাওয়া খেয়ে চালক গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। পরে ফাঁড়ির ইনচার্জ সোহেল ও সঙ্গীয় ফোর্স গাড়িটি ঘিরে ফেলে এবং ঢাকা মেট্রো-চ-১৩-৬১০৫ নম্বরের নোহা মাইক্রোবাস তল্লাশি করে।
তল্লাশিতে গাড়ির ভেতর থেকে ৬১ কেজি গাঁজা (মূল্য আনুমানিক ৬ লাখ ১০ হাজার টাকা) এবং ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল (মূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা) উদ্ধার করা হয়।
ঘটনার পর সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) এর ১৯(গ)/১৪(গ)/৩৮ ধারায় একটি মামলা (নং-০১, তারিখ-০১/০৬/২৫) রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, পলাতক গাড়িচালক ও ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…

