ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
- প্রান্তকাল ডেস্ক
- মে ১২, ২০২৬
ইরানের পাঠানো শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধবিরতিকে ‘লাইফ সাপোর্টে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ সংকট ঘিরে তেলবাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের পাঠানো শান্তি প্রস্তাব ছিল ‘আবর্জনা’ এবং ‘নির্বোধের মতো জবাব’। তিনি দাবি করেন, চিঠিটির অর্ধেক পড়েই বিরক্ত হয়ে সেটি সরিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি বলেন, শেষ পর্যন্ত ‘ইরানের কট্টরপন্থী নেতারা নতি স্বীকার’ করতে বাধ্য হবেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ আরও বড় পরিসরে শুরু হতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের অবস্থানকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইরান যুদ্ধ বন্ধে একটি ‘উদার ও ন্যায়সংগত’ প্রস্তাব পাঠিয়েছিল।
ইরানের দাবির মধ্যে রয়েছে—অবরুদ্ধ ব্যাংক সম্পদ ফেরত দেয়া, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ বন্ধ করা এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তেহরানের অভিযোগ, তারা আলোচনার পথ খোলা রাখতে চাইলেও যুক্তরাষ্ট্র একতরফা ও অন্যায্য দাবি চাপিয়ে দিচ্ছে।
এই উত্তেজনার প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারেও। ট্রাম্পের অবস্থানের খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারের বেশি বেড়ে যায়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহন হয়। চলমান উত্তেজনার কারণে ওই রুট এখন ঝুঁকির মুখে রয়েছে।
ইউরোপীয় দেশগুলো তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর চিন্তা করছে বলেও জানা গেছে। তবে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের প্রভাবে ইউরোপ কোনো সামরিক হস্তক্ষেপ করলে পরিস্থিতি আরও জটিল হবে এবং জ্বালানির দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
অন্যদিকে চীন এই সংকটে ইরানের পাশে অবস্থান নিয়েছে। বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা অবৈধ এবং তারা নিজেদের বাণিজ্যিক স্বার্থ যেকোনো মূল্যে রক্ষা করবে।
আগামী বুধবার ট্রাম্পের বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর সঙ্গে বৈঠকে ইরান ইস্যু গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও ওয়াশিংটন ও তেহরানের বিপরীতমুখী অবস্থানের কারণে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
দক্ষিণ ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৪৬
দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্পে…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

