পুনাক সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে: ডা. জুবাইদা রহমান
- প্রান্তকাল ডেস্ক
- মে ১১, ২০২৬
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, অতীত, বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গৃহীত সমাজসেবামূলক সুপরিকল্পনাগুলো সমন্বিতভাবে একটি সুন্দর, সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করছে।
তিনি আজ সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি মেয়ে যেন ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে, রাষ্ট্রব্যবস্থা সেই লক্ষ্যেই এগিয়ে যাবে।
পুনাক সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পুনাকের নারীরা তাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।”
পুনাক সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসীর অনুপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সহধর্মিণী রওশন আরা শিল্পী এবং সংস্কৃতি বিষয়
ন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ। পুনাকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা। এছাড়া সভাপতির লিখিত বক্তব্য পাঠ করেন সাবিনা আওলাদ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান এবং কম্পিউটার প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত পুনাক মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন জেলার স্টলের মধ্যে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরা জেলা পুনাক, দ্বিতীয় হয় রাজশাহী জেলা পুনাক এবং তৃতীয় স্থান লাভ করে লালমনিরহাট জেলা পুনাক।
প্রধান অতিথি কৃতি শিক্ষার্থী ও স্টল বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
:::
এই বিভাগের আরও খবর
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮২.৮৮ শতাংশ, জিপিএ-৫-এ এগিয়ে…
ইংরেজি ও গণিতে বেশি ফেল, কমেছে এসএসসির পাসের হার
ঢাকা বোর্ড চেয়ারম্যান: এই দুই বিষয়ে ফেলের হার…
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া…
গাজায় ইসরায়েলি গুলিতে নারী ও শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নারী…
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বাস্থ্য ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর; মতবিনিময় সভায় যোগ…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড়…
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৮২ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৪৮টি…
মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও…
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
৩৯৯ জেলেকে ধরে নিয়ে গেছে, ফিরেছেন ২৩৪ জন; এখনও বন্দি ১৬৫ নতুন করে ৩ জেলে আটক | মুক্তিপণ দেওয়ার অভিযোগ…
ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদমন্ত্রী এ্যানি
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি…
আড়াইহাজারে অটোরিকশা ছিনতাইয়ের জন্য ওয়ালিউল্লাহকে হত্যা
পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার মোবাইল ও ছিনতাই হওয়া মিশুক; একজনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) ছিনতাই করতে গিয়ে ওয়ালিউল্লাহ…
ইলিয়াস আলী গুম: বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের…
সালমান শাহ হত্যা মামলা
কারাগারে চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি ‘ডন’ চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত ৮…

